Skip to main content

টি–টোয়েন্টিতে গেইলের ‘খুনে’ ৫ ইনিংস

ক্রিস গেইলের ঘুম ভাঙলে প্রতিপক্ষের শান্তি শেষ! ধ্বংসাত্মক ব্যাটিংই তার প্রমাণ। যা গতকাল বিপিএলে খুব ভালোভাবেই টের পেয়েছে। ৫১ বলে অপরাজিত ১২৬ রানের খুনে ইনিংস দিয়ে খুলনাকে ‘শেষ’ করে দিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা গেইলের এমন ইনিংস বিরল নয় অবশ্যই। তাঁর এমন পাঁচটি বিস্ফোরক ইনিংসের দিকে ফিরে তাকালে খুলনা টাইটানস ক্রিকেটাররা কিছুটা হলেও সান্ত্বনা পেতে পারেন।৫৭ বলে ১১৭ ( টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৭)
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। দল না জিতলেও কী শুরুটাই না করেছিলেন গেইল! জোহানেসবার্গে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ। ১০ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৫৭ বলে ১১৭ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন গেইল। স্ট্রাইক রেট ২০৫.২৬! একবার বলও হারান। ওয়েস্ট ইন্ডিজের মোট সংগ্রহের (২০৫/৬) ৫৭ শতাংশ রানই এসেছিল তাঁর ব্যাট থেকে। যেটা তখন টি-টোয়েন্টি ক্রিকেটে দলীয় রানে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ অবদান। ২০ বল বাকি থাকতে আউট না হলে ইনিংসটাকে কোথায় নিয়ে যেতেন কে জানে!৬৬ বলে ১৭৫* (আইপিএল, ২০১৩)
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ইনিংস। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচে ফিফটি করেছিলেন ১৭ বলে, বাকি পঞ্চাশ রান করে সেঞ্চুরি তুলে নিতে লাগে মাত্র ১৩ বল! ৫৩ বলে এসেছিল দেড় শ—সব মিলিয়ে ৬৬ বলে অপরাজিত ১৭৫। ১৩ বাউন্ডারির সঙ্গে ১৭ ছক্কা। বল বেঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামের বাইরে ফেলেছিলেন দুবার, আরেকবার তুলেছিলেন ছাদে। দ্বিতীয় ওভারে ঈশ্বর পাণ্ডেকে পাঁচটি বাউন্ডারি মেরে খুনে ইনিংসটির শুরুটা করেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা গেইল। এ ছাড়া মিচেল মার্শের এক ওভারে চার ছক্কাসহ তুলেছিলেন ২৮ রান। অশোক দিন্দাকে স্টেডিয়ামের বাইরে মেরে গেইল তুলে নিয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি।৬২ বলে ১৫১* (ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট, ২০১৫)
গেইলের আরেকটি খুনে ইনিংস। কেন্টের জো ডেনলির কাছে ব্যক্তিগত ৪৬ রানে একবার ‘জীবন’ পাওয়ার পর আর ভয়ংকর হয়ে উঠেছিলেন সমারসেটের হয়ে খেলা গেইল। ১০ বাউন্ডারি আর ১৫ ছক্কায় সাজিয়েছিলেন ৬২ বলে ১৫১ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেট ২৪৩.৫৪! ম্যাচ শেষে ডেনলি টুইট করেছিলেন, ‘আর যাই করো, ৪০ রানের আশপাশে গেইলের ক্যাচ ছেড়ো না।’৪৮ বলে ১০০* (টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬)
গেইলের বয়স এখন ৩৭। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপটাই তাঁর শেষ বিশ্বকাপ ছিল কিনা, এ নিয়ে কথা হতেই পারে। কিন্তু এমন কথাবার্তার মধ্যেই মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় একক প্রচেষ্টাতেই জেতালেন ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ১১ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতেছিল শুধু গেইলের ব্যাটে ভর করে। ৪৭ বলে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। পরের বলে আউট হন। তার আগে মেরেছেন ১১ ছক্কা আর ৫ বাউন্ডারি। স্ট্রাইকরেট ২০৮.৩৩! এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটা নিজের করে নেন গেইল।৫৪ বলে ১০৮* (সিপিএল, ২০১৬)
আগে ব্যাটিংয়ে নেমে ১৯১ রান করেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে জ্যামাইকা তালওয়াসের হয়ে হিসেবী অথচ বিধ্বংসী এক ইনিংস খেলেন গেইল। প্রথম ২৫ বলে করেছিলেন ৩০ রান। ইনিংসের মাঝপথে এসে ওভারপ্রতি ন্যূনতম ১২ রান করে দরকার ছিল জ্যামাইকা তালওয়াসের। ঠিক তখনই খোলস ছেড়ে বেরিয়ে আসেন গেইল। পরের ১৩ বলে এসেছিল ৫৯ রান! (৪,৬,৬,১,৬,৬,৪,১,৬,১,৬,৬,৬)। লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। স্ট্রাইকরেট কাটায় কাটায় ২০০! তালওয়াস ম্যাচটা জিতেছিল এক ওভার হাতে রেখে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...