Skip to main content

প্রেম আমার ওপরে পড়েছে: নাদিয়া মিম

প্রেম আমার ওপরে পড়েছে: অনেক ‘প্রথম’কে সঙ্গী করে জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই প্রথম পাঁচ।


প্রথম প্রেম
আমি তখন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণিতে পড়ি। ওই সময় একটি ছেলে আমাকে পছন্দ করত। একদিন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। পাশেই খেলার মাঠ। এক বান্ধবী এসে একটি প্রেমের চিঠি আমাকে দিয়ে বলল, ওই যে মাঠে দাঁড়ানো লাল টি-শার্ট পরা ছেলেটি তোকে দিয়েছে। ওই সময়টাতে আমি কিছুটা টমবয় ধরনের ছিলাম। আমি চিঠির বিষয়টির কোনো গুরুত্বই দিলাম না। চিঠি খুলেও দেখলাম না। ভয় ছিল, মা শুনলে কী হবে আমার! এর কিছুদিন পর আমি স্কুল থেকে ফিরছিলাম, পেছন থেকে ছেলেটি কথা বলার চেষ্টার করছিল। আমি ভয়ে দৌড়ে পালিয়ে যাই। আমার মনে হয় এসব কারণে ছেলেটি হতাশ হয়ে আমাকে আর প্রেমপত্র লেখেনি। এর অনেক দিন পর ২০১১ সালের দিকে ছেলেটির সঙ্গে একবার দেখা হয়েছিল। তাই বলা যায়, প্রেমে আমি পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে হা হা হা...

প্রথম শুটিং২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হয়ে প্রথম নাটকে অভিনয় করি। নাটকটির নাম ছিল আমার গল্প ৭১। পরিচালক ছিলেন ইফতেখার ফাহমি। শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ছিল মজার। শুটিং হচ্ছিল রূপগঞ্জে। আগের দিন রাতে ফাহমি ভাই আমাকে চরিত্রটি বুঝিয়ে দিলেন। বেলা ১১টায় আমাকে নিতে গাড়ি আসার কথা। আর গাড়ি আসে না। আমি ঘুমিয়ে পড়ি। উঠে দেখি বেলা চারটা। তখনো গাড়ি আসে নাই। আমি ফাহমি ভাইকে ফোন দিলাম। এরপর গাড়ি এল। আমি লোকেশনে গেলাম। যেহেতু মুক্তিযুদ্ধের নাটক। একটি বোমা ফাটানোর দৃশ্য ছিল। কিন্তু কোনোভাবেই সঠিকভাবে দৃশ্যটি হচ্ছিল না। ওদিকে আমার কাজের কোনো খবর নেই। বসে থাকতে থাকতে রাত হয়ে গেল। রাত ১১টার দিকে ফাহমি ভাই এসে বললেন, ‘মিম আজ তোমার শুটিং হবে না। কাল রাত-দিন তোমার কাজ করব। বাড়ি চলে যাও।’ মা সঙ্গে ছিলেন। ফাহমি ভাইয়ের এ কথা শুনে আমরা দুজনই অবাক হলাম।

প্রথম পারিশ্রমিক
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উঠেছি। চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠানে আমরা পাঁচজন প্রতিযোগী অংশ নিয়েছিলাম। অনুষ্ঠান শেষে আমাদের হাতে একটি করে খাম ধরিয়ে দেওয়া হয়। খুলে দেখি পাঁচ হাজার টাকা। আমি তো অবাক! এ ধরনের অনুষ্ঠানে টাকা দেওয়া হয়, জানতাম না। যাহোক, সেই টাকা দিয়ে বাসার সবাই মিলে তেহারি খেয়েছিলাম।
প্রথম অটোগ্রাফ!সবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়েছি। সেই সময় সারা দেশে লাক্সের প্রচারণা চলছিল। প্রচারণার অংশ হিসেবে কয়েকজন লাক্স সুপারস্টার প্রত্যন্ত অঞ্চলে মানুষের বাড়িতে বাড়িতে উপহারসামগ্রী নিয়ে হঠাৎ হাজির হবেন। সেই দলে আমি, মম আপু, মেহজাবীন আপুসহ বেশ কয়েকজন ছিলাম। সিলেটের একটি বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলা শেষে ছবি তোলা হয়। হঠাৎ করেই একটি ছেলে এসে আমাকে বলল, ‘ছবি তুললে তো ছবি সারা জীবন থাকবে না। আমাকে অটোগ্রাফ দেন।’ শুনেই আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আমি নতুন, অটোগ্রাফ দেওয়ার অভ্যাস নেই। লজ্জা লাগছিল। ঘাবড়ে যাওয়ার বিষয়টি মা বুঝতে পেরে সাহস দিলেন। পরে চোখ-কান বন্ধ করে ‘উইশ ইউ অল দ্য বেস্ট’ লিখে নিচে নিজের নাম ও তারিখ লিখে দিলাম।
প্রথম বই পড়ার অভিজ্ঞতা

ছোটবেলায় প্রচুর রূপকথার গল্প পড়তাম। একটু বড় হয়ে প্রথম হুমায়ূন আহমেদের মৃণ্ময়ী পড়েছি। এরপর হিমু ও মিসির আলি সমগ্র পড়া হয়েছে। জাফর ইকবালের বই নিয়মিত পড়ি। সব বই এখনো আমার বাসায় আছে। নতুন বই কেনা হয়। সত্যি কথা হলো, টেলিভিশন দেখার চেয়ে, বই পড়তেই বেশি ভালোবাসি।নাদিয়া মিম

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...