Skip to main content

রোনালদোর রেকর্ডের রাতেও ঘাম ঝরল রিয়ালের

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ের প্রতিটি (ছয়টি) ম্যাচেই গোল করার অনন্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিততে যথেষ্ট ঘামই ঝরাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতে দ্বিতীয় পর্বে গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের দল।
‘এইচ’ গ্রুপে শীর্ষস্থান টটেনহামের। বরুসিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল এক অর্থে রিয়ালের জন্য নিয়ম-রক্ষারই। তবে রোনালদোর রেকর্ডটা হবে কি হবে না, এমন একটা উদ্বেগ কাজ করছিলই। তবে সেই উদ্বেগ প্রশমিত করতে খুব দেরি করেননি পর্তুগিজ তারকা। ম্যাচের ১২ মিনিটেই বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে ডান পায়ের শটে নিজের রেকর্ডটা নিশ্চিত করে ফেলেন তিনি। এই গোলে লিওনেল মেসির সঙ্গেও ব্র্যাকেটবন্দী হলেন রোনালদো। মেসির মতো রোনালদোরও চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে গোলের সংখ্যা—৬০। তবে আজই রোনালদো এগিয়ে যেতেই পারতেন। তাঁর একটি গোল যে অফসাইডের কারণ দেখিয়ে বাতিল করেন রেফারি। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে অবিচারের শিকারই হয়েছেন পর্তুগাল-তারকা। 
রোনালদো রেকর্ড করেছেন বলে তাঁর নামটাই আগে নিতে হচ্ছে। যদিও রিয়ালকে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে দিয়েছিলেন বোর্হা মায়োরাল। রোনালদোর গোলটিতে রিয়াল এগিয়ে গিয়েছিল ২-০ গোলে।স্প্যানিশ স্ট্রাইকার মায়োরাল আজ চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি পেলেন। করিম বেনজেমাকে বসিয়ে তাঁকে নামিয়ে কোচ জিদান যে খুব ভুল করেননি, মায়োরাল এটি আজ প্রমাণ করে দিয়েছেন। কেবল বেনজেমা নন, জিদান আজ সাইড বেঞ্চ বসিয়ে রেখেছিলেন মার্সেলো, টনি ক্রুজ ও লুকা মডরিচকেও।
একে তো দ্বিতীয় পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তার ওপর দুই গোলের লিড—রিয়ালের খেলোয়াড়েরা বোধ হয় রাশটা একটু বেশিই আলগা করে দিয়েছিলেন। তবে বরুসিয়াকে কৃতিত্ব দিতেই হবে। নির্দিষ্ট করে কৃতিত্ব দিতে হবে পিয়েরে-এমেরিক আয়োবামেয়াংকেও। তাঁর ৪৩ আর ৪৯ মিনিটেই দুই গোলেই ম্যাচে ফিরেছিল বরুসিয়া। ২-২ করে ফেলে রিয়াল-সমর্থকদের মনে শঙ্কা ঝড় উঠিয়েছিল। কিন্তু ম্যাচের ৮১ মিনিটে লুকাস ভাসকেজের গোলে স্বস্তি ফেরে সমর্থকদের। রিয়ালও বেঁচে যায় মৌসুমে টানা তৃতীয় ড্রয়ের হাত থেকে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ-পর্বে একটি জয়েরও মুখ না দেখা বরুসিয়া আজ রিয়ালের বিপক্ষে লড়াইটাকে পুঁজি করতে পারে ইউরোপা লিগের জন্য। তবে ৩-২ গোলে পিছিয়ে পড়ার পরেও কাগওয়া যদি একটি দারুণ সুযোগ বারের ওপর দিয়ে মেরে নষ্ট না করতেন। গোল-গড়ে অ্যাপয়েল নিকোশিয়াকে পেছনে ফেলে গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগের জায়গাটা যে নিশ্চিত হওয়ার পরেও কাগওয়ার জন্য আফসোস থাকবেই জার্মান ক্লাবটির।
ম্যাচটা জিতলেও কপালে ভাঁজ নিয়েই মাদ্রিদ ফিরবেন জিদান। আজই পেশিতে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রাফায়েল ভারানে। নিষেধাজ্ঞার মধ্যে আছেন অধিনায়ক সার্জিও রামোস, দানি কারভাহাল ও কাসেমিরো। সেভিয়ার বিপক্ষে লা লিগায় শনিবারের ম্যাচে দল কীভাবে মাঠে নামাবেন, সেটি নিয়ে কিন্তু বড় দুশ্চিন্তাতেই থাকতে হচ্ছে তাঁকে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...