Skip to main content

কী জাদু দেখালেন নাসির!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরুতেই অধিনায়ক বনাম অধিনায়কের লড়াই। সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেন বনাম চিটাগং ভাইকিংস অধিনায়ক লুক রনকি।
নাসিরের শুরুটা হলো বাজে—প্রথম বলেই লং অফ দিয়ে রনকির ছক্কা! পরের বলেই লাগামটা নিজের হাতে নিয়ে নিলেন নাসির—বোল্ড চিটাগং অধিনায়ক! রনকিকে দিয়ে শুরু। একে একে সৌম্য সরকার, লুইস রিচ, ফন জিল, তানভীর হায়দারকে ফিরিয়ে বারবার উল্লাসে মেতে উঠলেন সিলেট অধিনায়ক। নাসিরের দুর্দান্ত বোলিংয়ে চিটাগং ১২ ওভার খেলে ৬৭ রানে অলআউট, বিপিএলে যেটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘বাজে’ উইকেটে স্পিনারদের রাজত্ব দেখা গেছে কালই। আজ সেটি শতভাগ কাজে লাগালেন নাসির। টানা ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় পেয়ে গেলেন ৫ উইকেট। চিটাগংয়ের হারানো প্রথম ৬ উইকেটের ৫টিই নাসিরের। টি-টোয়েন্টি তো অবশ্যই, এটাই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। কালকের মতো আজ অবশ্য গ্যালারি ভরে ওঠেনি। নাসিরের বোলিং-জাদুর সাক্ষী তাই শ পাঁচেক দর্শক।

টুর্নামেন্টের প্রথম ওভারটা করেছেন নাসিরই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথম ওভারেই নাসির বুঝিয়েছেন, শুধু দল নয়, সিলেট সিক্সার্সের বোলিং আক্রমণেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি। ১০ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের সফলতম বোলার নাসিরই।
শুধু পরিসংখ্যান দিয়েও বোঝানো যাবে না বোলার নাসির কতটা বুদ্ধিদীপ্ত বোলিং করছেন নিয়মিত। ২০ নভেম্বর ঢাকায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটাই ধরুন, ব্রেন্ডন ম্যাককালাম-ক্রিস গেইলকে একাই আটকে রেখেছিলেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। তাঁর প্রথম দুই ওভারে নিতে পেরেছিলেন মোটে ১ রান! প্রথম ২ ওভারে ডট বল ১১টি। পরের ২ ওভারে অবশ্য ২টি ডট বল। নিজের শেষ ওভারে পেয়েছেন ম্যাককালামের উইকেটটি। নাসিরের বোলিং বিশ্লেষণ ৪ ওভারে ১ মেডেন ২৭ রান দিয়ে ১ উইকেট।
১৭ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ওভারে দেন ৩ রান। ২ ওভারে ১০ রান। নিজের তৃতীয় ওভারে দিয়েছেন মাত্র ২ রান। ওই ম্যাচে ডট বলের সংখ্যা ১৩। ৪ ওভারে ২০ রান দিয়ে নাসির পেলেন ১ উইকেট। ৫ নভেম্বর সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ৪ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও দিয়েছিলেন ১১টা ডট বল।
টি-টোয়েন্টিতে উইকেটের চেয়ে ডট বল যে বেশি গুরুত্বপূর্ণ, সেটি নাসির ভালো করেই জানেন। জানেন বলে নিয়ন্ত্রিত বোলিংয়েই তাঁর বেশি মনোযোগ। ইনিংসের শুরুতে বোলিংয়ে এসে ডট বল দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে রেখেছেন। তাঁর আফসোস হতে পারে, ভালো বোলিং করেও দল জয়ের দেখাটা পাচ্ছিল না। আজ অবশ্য নাসিরের আফসোসটা দূর হওয়ার কথা!

জবাবে সাবলীল ব্যাটিং করেছেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ রিজওয়ান। ৬৮ রানের মামুলি টার্গেট তাড়া করতে গিয়ে কোনো উইকেট হারায়নি তাঁরা, জিতেছে ১০ উইকেটে। ৩১ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা সিলেট সিক্সারসের অধিনায়ক নাসির। সিলেটের জয় ছাপিয়েও বড় হয়ে ধরা পড়ছে পিচের বেহাল দশা। টিকেট কেটে খেলা দেখতে যাওয়া দর্শকদের পয়সা উশুল হলো না। বিদেশি খেলোয়াড়ের আধিক্য, দেশি ক্রিকেটারদের সুযোগ না পাওয়ার সঙ্গে ভাঙা পিচে টি-টোয়েন্টি খেলানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠল বিপিএলের দিকে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...