Skip to main content

ম্যাককালামও বললেন মিরপুরের উইকেট ‘বাজে’

বিসিবি এখন কী বলবে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে বেশির ভাগ খেলোয়াড় কিংবা কোচই নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। উইকেট নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়ে বোর্ডের চিঠি পর্যন্ত পেয়েছেন তামিম ইকবাল! মিরপুরের উইকেটকে কাঠগড়ায় তুললেন কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালামও।
আজও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে লো স্কোরিং ম্যাচ। ঢাকা ডায়নামাইটসের ইনিংসের শুরুতে বোঝাই কঠিন হচ্ছিল, এটা টি-টোয়েন্টি নাকি টেস্ট ম্যাচ! রংপুর রাইডার্স তিন স্লিপ নিয়ে ঘিরে ধরেছিল ঢাকার ব্যাটসম্যানদের! তারকায় ঠাসা ঢাকা টেনেটুনে করেছে ৭ উইকেটে ১৩৭ রান। রংপুর সেটির জবাবে করতে পেরেছে ৯৭ রান। 
এমন উইকেট কোনো ব্যাটসম্যানেরই ভালো লাগার কথা নয়। ম্যাককালামেরও ভালো লাগেনি, ‘এটা খুব বাজে উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে দর্শকেরা রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এ রকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’ 
উইকেট নিয়ে সন্তুষ্ট নয় ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী মারুফও, ‘আমার কাছে অতটা ভালো মনে হয় না (উইকেট)। চট্টগ্রাম-সিলেটের উইকেট অনেক ভালো ছিল। জানি না কেমন হচ্ছে। এর মধ্যেই আমাদের খেলতে হবে।’ 
টি-টোয়েন্টির সবচেয়ে বিস্ফোরক দুই ব্যাটসম্যান ক্রিস গেইল এবং ম্যাককালাম এবার খেলছে রংপুরের হয়ে। কিন্তু প্রত্যাশার প্রতিদান কি তারা পুরোপুরি মেটাতে পারছেন? ৮ ম্যাচে ২ ফিফটিতে ২৬.২৫ গড়ে গেইলের রান ২১০। ম্যাককালামের অবস্থা আরও খারাপ, ৯ ম্যাচে ১৬.৮৮ গড়ে ১৫২ রান। কেন দুজন এখনো নিজেদের ছায়া হয়ে আছেন, সেটির ব্যাখ্যায় ম্যাককালাম উইকেটকেই টেনে আনলেন, ‘গত কয়েক বছর আমি অন্য রকম উইকেটে খেলে অভ্যস্ত ছিলাম। এখানে তো টার্ন আর বাউন্সের ব্যাপারে নিশ্চিতও হতে পারছি না। বল কখনো কখনো ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ওরা জানিয়েছে আগে পিচ বেশ ভালো ছিল। কিন্তু একজন স্ট্রোকমেকার হিসেবে এখানে খেলা অনেক কঠিন হচ্ছে। অবশ্যই, আমার পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে আরেকটু ভালো উইকেট পেলে ভালো হতো। সে ক্ষেত্রে আমি হয়তো আরেকটু বেশি ধারাবাহিক হতে পারতাম।’
চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাহয় আচরণবিধির শিকল পরিয়ে উইকেট নিয়ে সমালোচনার পথ বন্ধ করছে বিসিবি। কিন্তু আচ্ছাদন দিয়ে তো বাস্তবতা আড়াল করা যায় না! উইকেটের প্রধান পরিচর্যাকারীর সামর্থ্য নিয়ে কি এবার ভাববে বিসিবি?

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...