Skip to main content

নাবালিকা ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ড ৩ যুবকের

১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তিন যুবককে ফাঁসির আদেশ শোনাল মহারাষ্ট্রের আহমেদনগর জেলার এক বিশেষ আদালত।
ঘটনাটি বছর দেড়েক আগের। ২০১৬ সালের ১৩ জুলাই আহমেদনগরের কোপারডি গ্রামে দাদুর বাড়ি থেকে ফিরছিল নবম শ্রেণির ওই ছাত্রী। রাস্তায় তার পথ আটকায় জিতেন্দ্র শিন্দে (২৫), সন্তোষ ভাওল (৩৬) এবং নিতিন ভাইলুম (২৬) নামে তিন যুবক। একটি নির্জন জায়গায় মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে তারা। তিন জনই স্থানীয় নির্মাণ সংস্থার ঠিকা কর্মী।

মেয়েটির দেহ উদ্ধারের পরে ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। দোষীদের গ্রেফতারির দাবিতে পুলিশের উপর চাপ বাড়তে থাকে। অভিযুক্ত তিন যুবকই দলিত সম্প্রদায়ের। মেয়েটি ছিল মরাঠা সম্প্রদায়ের। ঘটনার পরে এই দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। ঘটনার চার দিনের মধ্যে পুণে ও তার আশপাশের এলাকা থেকে আলাদা আলাদা ভাবে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। কিন্তু তার পরেও কোপারডিতে শান্তি ফেরেনি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে গত সেপ্টেম্বরে মহারাষ্ট্র জুড়ে মৌন মিছিল করেন মরাঠা সম্প্রদায়ের কয়েক লক্ষ মানুষ। নাসিকে আক্রান্ত হয় কয়েকটি দলিত পরিবার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পদত্যাগ দাবি করতে থাকে কংগ্রেস। ফডণবীস এর পর নিজে দ্রুত বিচারের আশ্বাস দেন।
গত ১৮ নভেম্বর তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। পস্কো আইনে বিচার চলছিল তাদের। সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম বিচারকের কাছে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তাঁর দাবি, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার কয়েক দিন আগে থেকে মেয়েটিকে অনুসরণ করছিল ওই তিন জন। ধরা পড়ার পরে দেড় বছর কেটে গেলেও অভিযুক্তদের মধ্যে কোনও রকম অনুতাপ চোখে পড়েনি বলে জানিয়েছেন নিকম। এই অবস্থায় দোষীদের ফাঁসির শাস্তি না হলে সমাজের প্রতি অন্য রকম বার্তা যাবে বলে সওয়াল করেন তিনি।
আজ রায়দানের আগে থেকেই গোটা আহমেদনগরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। মোতায়েন করা হয়ছিল বিশাল পুলিশ বাহিনী। রায় বেরোনোর পরে কোনও রকম গোলমাল যাতে না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। আদালত চত্বরেও আজ ছিল উপচে পড়া ভিড়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দোষীরা বম্বে হাইকোর্টে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বিচারক।
রায় শোনার পরে কান্নায় ফেটে পড়া মেয়েটির মাকে শুধু বলতে শোনা গিয়েছে, ‘‘আমার ছোট্ট মেয়েটা এত দিনে বিচার পেল।’’ মেয়েটির বাবা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর সরকারি আইনজীবীকে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...