Skip to main content

এই ট্রফিটাই মাশরাফিকে চায়!

বিজ্ঞাপনের ভাষাতেই বলা যাক—
বিপিএল জিততে চাও? তবে মাশরাফিকে অধিনায়ক বানাও! একটি টুর্নামেন্ট পাঁচবারে চারবারই জেতেন যে অধিনায়ক, তাঁর ক্ষেত্রে তো এটাই সত্য। শুধু ২০১৬ ব্যতিক্রম, বাকি সব বিপিএলেই মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে থাকা মানেই সে দলের শিরোপা উৎসব। তিনটি ভিন্ন দলের হয়ে চারবারের মতো বিপিএলের ট্রফি জিতলেন অধিনায়ক মাশরাফি।
২০১২ বিপিএল দিয়েই শুরু হয়েছে সব। সেবার নিজেদের আইকন হিসেবে মোহাম্মদ আশরাফুলকে বেছে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। চোটের সঙ্গে লড়তে থাকা মাশরাফিকে কেনার প্রতি কারও খুব একটা আগ্রহ না থাকায় প্রাথমিক মূল্যেই কিনে ফেলেছিল ঢাকা। সেই মাশরাফিকেই দলের নেতৃত্ব তুলে দেয় তারা। ফলাফল? প্রথমবারে শিরোপা উৎসব ঢাকার।

২০১৩ সালে সাকিব আল হাসানকে দলে টানল ঢাকা। সেবার ম্যাচ পাতানোর বেশ কয়েকটি ঘটনা ঘটিয়ে বিতর্ক প্রতিযোগিতার ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল ঢাকা। শেষ পর্যন্ত অবশ্য মাশরাফির নেতৃত্বে আরও একবার শিরোপা জিতেছিল দলটি।
২০১৫ সালে নতুন করে নতুন চেহারায় হাজির হয়েছিল বিপিএল। মাশরাফিও দল পরিবর্তন করে এলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। দল বদলেছিল ঠিক কিন্তু বিপিএল ভাগ্য নয়। তুলনামূলক দুর্বল দল নিয়েও কুমিল্লাকে সেবার নেতৃত্বগুণে শিরোপা এনে দিয়েছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’!
মাঝখানে এক বছরের বিরতি। ২০১৭ সালেও নতুন এক দলের দায়িত্ব নিতে হলো মাশরাফিকে। রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। টুর্নামেন্টের শুরুতে যে কাজটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু ব্যাটে-বলে মাশরাফি নিজেই দলকে পথে রাখলেন মাঝপথে। আর শেষ দিকে গেইলরা বাটনটা হাতে তুলে নিলেন। তাতেই প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা উৎসব রংপুরের।
চার ফাইনাল খেলে চারবারই শিরোপা উৎসব। বিপিএলের ফাইনালে মাশরাফি হারেন না!
আগামী বিপিএলে মাশরাফিকে নিয়ে যে কাড়াকাড়ি হবে, এ নিয়ে নিশ্চিত থাকুন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...