Skip to main content

সুনীল–সাকিবের তেজে পুড়ল রাজশাহী

দুপুরের ম্যাচে ব্যাটসম্যানদের কাছে বদ্ধভূমি হয়ে উঠল উইকেট। সন্ধ্যার ম্যাচে আবার দেখা গেল ২০০ পেরোনো স্কোর। অবশ্য তাতে উইকেটের যতটা অবদান, তার চেয়ে বেশি অবদান রাজশাহী কিংসের ফিল্ডারদের পিচ্ছিল হাত। রাজশাহীর বাজে ফিল্ডিংয়ের সুযোগে ঢাকা ডায়নামাইটস করেছে ৫ উইকেটে ২০৫। বিশাল লক্ষ্যে খেলতে নেমে সাকিব আল হাসানের তেজের মুখে অসহায় আত্মসমর্পণ করেছে রাজশাহী, হেরেছে ৯৯ রানে। ছুটির দিনে দর্শকে ঠাসা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দেখল একটি নিরুত্তাপ, ম্যাড়ম্যাড়ে ম্যাচ।
উইকেট যে আসলেই ব্যাটসম্যানদের জন্য কঠিন, সেটি সাকিব আল হাসান-মোসাদ্দেক হোসেন ভালোভাবেই বুঝিয়েছেন। ঢাকার দুই স্পিনারকে তো খেলতেই পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। তবে সবচেয়ে উজ্জ্বল সাকিব আল হাসান। প্রথম ২ ওভারে বর্তমান রানার্সআপদের স্কোরটা হলো ভয়াবহ, ১-২! রান ১, উইকেট ২! দুজনই সাকিবের শিকার। বাঁহাতি অলরাউন্ডারের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী আর কোমর সোজা করে দাঁড়াতেই পারল না। খুঁড়িয়ে চলা রাজশাহী করতে পারল ১০৬ রান। ম্যাচ শেষে সাকিবের বোলিং বিশ্লেষণ যেকোনো বোলারের জন্যই ঈর্ষণীয়: ৪ ওভার ১ মেডেন ৮ রান ৪ উইকেট!
একটা দল কতটা বাজে ফিল্ডিং করতে পারে, সেটিই যেন বোঝাল রাজশাহী! সহজ ক্যাচ হাতছাড়া, দৃষ্টিকটু গ্রাউন্ড ফিল্ডিং আর ফিল্ডারদের পিচ্ছিল হাতের সৌজন্যে রানের পাহাড় গড়েছে ঢাকা। ১৮ রানেই ভাঙতে পারত ঢাকার ওপেনিং জুটি। মোস্তাফিজুর রহমানের করা চতুর্থ ওভারে এক্সট্রা কাভারে সুনীল নারাইনের সহজ ক্যাচটা হাতে জমাতে পারেননি মুমিনুল হক। ৮ রানে জীবন পাওয়া নারাইনকে আরও একটি সুযোগ দেন উসামা মীর। ৪.১ ওভারে লং অনে উসামা যখন ক্যাচটা ফসকান অলরাউন্ডারে রূপ নেওয়া এই ক্যারিবীয়র রান ১১।

সপ্তম ওভারে উসামার বলে লং অনে নারাইনের লোপ্পা ক্যাচ তালুবন্দী করতে পারেননি সামিত প্যাটেল। তখন ঢাকার ক্যারিবীয় ব্যাটসম্যানের রান ১৮। ৮.৪ ওভারে উসামার বলেই আবারও জীবন পেলেন নারাইন। স্টাম্পিং হাতছাড়া করেছেন উইকেটকিপার জাকির হাসান, নারাইনের রান ২৫।
চার-চারবার সুযোগ পাওয়া নারাইন শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফিরেছেন দলীয় সর্বোচ্চ ৬৯ রান করে। তার আগে জো ডেনলির সঙ্গে ওপেনিং জুটিতে ৭৮ বলে ১২৯ রান যোগ করে এনে দিয়েছেন দুর্দান্ত সূচনা, যেটি এই বিপিএলে সর্বোচ্চ জুটি। ৩ রানের মধ্যে ডেলপোর্ট ফিরলেও কাইরন পোলার্ডের ১৪ বলে ৩৩, শহীদ আফ্রিদির ৭ বলে ১৪ ও সাকিব আল হাসানের ৬ বলে ১৩ রান ঢাকাকে এনে দিয়েছে ২০০ ছাড়ানো স্কোর।
নিজের আগের ম্যাচে দুর্দান্ত খেলা কাজী অনিকের কঠিন এক দিন গেল আজ। বাঁহাতি পেসারের ওপর বেশি চড়াও হয়েছেন ঢাকার ব্যাটসম্যানরা—৪ ওভারে ২ উইকেট পেয়েছেন ঠিকই। তবে গুনতে হয়েছে ৫২ রান! রাজশাহীর বোলারদের মধ্যে যা একটু সফল মোস্তাফিজুর রহমান। যদিও উইকেট পাননি। সতীর্থ বোলাররা যেখানে বেদম প্রহারের শিকার হয়েছেন, তিনি সেখানে ৪ ওভারে দিয়েছেন ২২ রান।
ঢাকার বিশাল রানের জবাব দেবে কী, করুণভাবে পিষ্ট হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় অনেকটা নিশ্চিত রাজশাহীর! অন্যদিকে শেষ চারে পা রাখা নিশ্চিত ঢাকার।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...