Skip to main content

ভালোবাসা আছে, তবু বিচ্ছেদ!

দুজনই তারকা। হয়তো কারও খ্যাতি একটু বেশি, কারও একটু কম। ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’র মতো সফল ছবির নায়ক বলে স্ত্রী অ্যানা ফ্যারিসের চেয়ে খ্যাতি একটু বেশি হতেই পারে ক্রিস প্যাটের। আর এখানে ঘটেছে বিপত্তি। একে অপরকে ভালোবাসার পরও বিচ্ছেদের আবেদন করে বসেছেন।
‘স্ক্যারি মুভি’র অভিনেত্রী অ্যানা ফ্যারিসের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ‘ক্রিস অনেক বদলে গেছেন। খ্যাতি তাঁদের ব্যক্তিগত সম্পর্ককে বদলে দিয়েছে। অ্যানা মনে করেন, তিনি বিয়ের মাধ্যমে নিজের বাক্‌শক্তি হারিয়ে ফেলেছেন। যেন তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেছেন।’
জানা গেছে, তাঁদের একমাত্র সন্তান পাঁচ বছরের জ্যাককে লালনপালনের ব্যাপারেও তাঁরা ভিন্ন মত পোষণ করেন। এসব অমিলের কারণেই ক্রিস প্র্যাট বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

এক যৌথ বিবৃতিতে অ্যানা ও ক্রিস লিখেছেন, ‘আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি। আমরা সত্যিই আশাহত। আমাদের ছেলের দুজন মা-বাবা আছে, যারা তাকে অনেক ভালোবাসে। আর ওর জন্য আমরা এই ব্যাপার যতটা পারি ব্যক্তিগত রেখে সামনে এগিয়ে যেতে চাই।’ তাঁরা আরও লিখেছেন, ‘এখনো আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের একসঙ্গে কাটানো সময়গুলো সব সময় আনন্দ দেবে। আর সব সময় একে অপরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা বজায় থাকবে।’
দীর্ঘ আট বছরের সংসারে ইতি টেনে গত জুলাই মাস থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। এখন বিবাহবিচ্ছেদের আবেদন করে ফেললেন। দুজনই আইনি লড়াই লড়ছেন ছেলেকে নিজের কাছে রাখার জন্য। ই নিউজ

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...