Skip to main content

চার বছরের ছাত্রীকে দু’জন শিক্ষক মিলে যৌন হেনস্থা

এক জন নয়, স্কুলে দুই পিটি শিক্ষক মিলে ‘যৌন নির্যাতন’ করেছে চার বছরের ছাত্রীকে! অভিযুক্তকে সনাক্ত করতে ছাত্রীটিকে পাঁচ শিক্ষকের ছবি দেখানো হয়। দুই শিক্ষকের দিকে আঙুল তুলেছে সে।
নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসার পরই চিহ্নিত করা হয়েছিল একজনকে। তাকে গ্রেফতারও করে পুলিশ। পরে বিকেলে অভিযুক্ত আর এক শিক্ষককে গ্রেফতার করা হয়।শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রানিকুঠির জি ডি বিড়লা স্কুল। ঘটনাটি বৃহস্পতিবারের। ছাত্রীটির পরিবার জানিয়েছে, ওই দিন স্কুল ছুটির পর মেয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে ছিল সে। প্রথম দিকে কিছু বলতেই চাইছিল না।মেয়ে কেন এমন করছে বুঝতে গিয়েই মা দেখেন, তার ফ্রকে রক্তের দাগ লেগে রয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েকে পারিবারিক চিকিত্সকের কাছে নিয়ে যান তিনি। পরীক্ষা করে দেখে চিকিত্সকই জানান, মেয়েটির উপর যৌন নির্যাতন হয়েছে। কী হয়েছে জিজ্ঞাসা করায় অভিযুক্ত শিক্ষকের নাম করে ওই ছাত্রী। ছাত্রীর বাবা যাদবপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পিটি শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে তদন্তে নেমে উঠে আসে নতুন তথ্য। ধৃত শিক্ষকই শুধু নয়, আরও এক শিক্ষক এই ঘটনায় জড়িত! তেমনটাই দাবি করেছে ছাত্রীটির পরিবারও।  মেয়েটিকে গতকালই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং ফরেন্সিক বিভাগের তিন চিকিত্সককে নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। ছাত্রীটির স্কুলের ইউনিফর্মটিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। এ দিন তার মেডিক্যাল টেস্ট করানো হয়। তার প্রাথমিক রিপোর্ট স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের হাতে দেওয়া হয়েছে। স্কুলের তরফ থেকে জানানো হয়, মেডিক্যাল রিপোর্টে নির্যাতন হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত বিকেলের আগে আসেনি।
এ দিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অন্য পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকরা ছুটে আসেন। অভিভাবকদের শান্ত করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু খুব একটা লাভ হয়নি। স্কুল কর্তৃপক্ষ প্রথমেই গোটা ব্যাপারটা উড়িয়ে দেওয়ার এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিভাবকদের অভিযোগ। এত নামী একটা স্কুল, যেখানে এত টাকা খরচ করে বাচ্চাদের পড়তে পাঠানো হয়, সেই স্কুলে এমন ঘটনা কী ভাবে ঘটল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।  
সকালে বিক্ষোভ শুরু হওয়ার পর স্কুলের অধ্যক্ষার বক্তব্য ছিল— বৃহস্পতিবার লোয়ার নার্সারিতে পিটির কোনও ক্লাস ছিল না। তবে যেহেতু ছাত্রীটি এমন অভিযোগ তুলেছে, বিষয়টি খতিয়ে দেখে তার পর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু ঘটনা যে ঘটেছিল, তা মেডিক্যাল রিপোর্ট হাতে আসার পর পরিষ্কার।
তিন বছর আগেও এই স্কুলে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। স্কুল কর্তৃপক্ষ তখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বর্বরোচিত কাজ। একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। পিটি টিচার জড়িত বলে জানা গিয়েছে। আমাদের বোর্ডের স্কুল নয়। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। কঠোর শাস্তি যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তিন বছর আগেও ওই স্কুলে এমন একটা ঘটনা ঘটেছিল। আমরা ওই পরিবারের পাশে আছি। এত নামী স্কুলে নিরাপত্তা এমন কেন হবে, আমরা সেটা দেখার দায়িত্ব নিচ্ছি।”

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...