Skip to main content

হ্যামিল্টনে শেষ বিকেলেটা উইন্ডিজেরই

হ্যামিলটনে প্রথম দিন শেষে একটু কি পিছিয়ে পড়ল স্বাগতিক নিউজিল্যান্ড? শেষ বিকেলে নতুন বলে উজ্জীবিত বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা। ২ উইকেটে ১৫৪ থেকে কিউইরা প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ২৮৬ রানে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। কেমার রোচ ও মিগুয়েল কামিন্স ভালো বল করলেও কিছুটা খরুচে ছিলেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম ২০ ওভারে ৬৫ রানের ওপেনিং জুটি গড়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিৎ রাভাল ও টম লাথাম। কামিন্সের বলে লাথাম আউট হয়ে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন অবিচল। রাভালের সঙ্গে ৮৯ রানের জুটিতে চা বিরতির আগে দেড় শ রানের কোটা পার করে কিউইরা। কিন্তু বিরতির ঠিক আগেই দ্রুত আউট হয়েছেন উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের রান তখন ৩ উইকেটে ১৭৩। সর্বোচ্চ ৮৪ রান করে গ্যাব্রিয়েলের বলে আউট হয়েছেন রাভাল। উইলিয়ামসন করেছেন ৪৩।মিডল অর্ডারের প্রধান ভরসা রস টেইলরকে ১৬ রানের বেশি করতে দেননি রোচ। হেনরি নিকোলসকে ১৩ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন অভিষিক্ত বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার রেমন রেইফার। ১৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকদের ইনিংস দিশা পেয়েছে মিচেল স্যান্টনার ও কলিন ডি গ্রান্ডহোমের ৭৬ রানের জুটিতে। আগ্রাসী ব্যাটিং করেছেন গ্রান্ডহোম, ৬৩ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৫৮ রান তাঁর। অন্যদিকে, চেষ্টা করেছিলেন স্যান্টনার; ৭৩ বলে ২৪ রান করেছেন এই কিউই স্পিনার।

এই দুইয়ের জুটিতে স্বাগতিকেরা যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছে, তখনই গ্যাব্রিয়েলের জোড়া আঘাত। ১০ রানের মধ্যে দুজনই আউট। দিন শেষে উইকেটে আছেন উইকেটরক্ষক টম ব্লান্ডেল ও প্রথম টেস্টের ম্যাচ সেরা বোলার নিল ওয়াগনার। ৭৯ রানে ৩ উইকেট নিয়ে সেই গ্যাব্রিয়েলই ক্যারিবীয়দের সেরা বোলার। ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন কামিন্স। দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিতে ঝাঁপাবেন ক্যারিবীয় পেসাররা। তবে উইকেটের গতি আর বাউন্সে চোখ চকচক করতে পারে টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের। পিচ রিপোর্ট যে বলছে, টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন উইকেট আরও গতিময় হয়ে উঠবে। সূত্র: ক্রিকইনফো

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...