Skip to main content

পাওলির সকালে বিয়ে, অনুষ্ঠান সন্ধ্যায়

ভারতের বাংলা ও হিন্দি ছবির তারকা পাওলি দামের বিয়ে আগামীকাল সোমবার। এর আগে সকাল সাড়ে দশটায় শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। বিয়ে নিয়ে গত কয়েক দিন দারুণ ব্যস্ত পাওলি। গতকাল শনিবার কলকাতার লেক গার্ডেনের বাসায় অনুষ্ঠিত হলো তাঁর মেহেদি অনুষ্ঠান। আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন নায়িকার ব্যবসায়িক ব্যবস্থাপক দেবায়ুধ বকশি।
ভারতের বাংলা ও হিন্দি সিনেমার আলোচিত নায়িকা পাওলি দাম আগামীকাল ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন। খবরটি অনেক আগেই প্রথম আলোকে জানিয়েছেন তিনি। গুয়াহাটির ছেলে ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পাওলি জানান, ভালোবাসার মানুষকে বিয়ে করছেন তিনি। অর্জুনের সঙ্গে তাঁর প্রথম দেখা হয় ইতালিতে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ প্রেমের পর এবার বিয়ের কাজটি সারতে যাচ্ছেন।
অর্জুনের বাড়ি গুয়াহাটিতে হওয়ায় শুরুর দিকে সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু পাওলি জানান, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয়েছে। কারণ আত্মীয়স্বজন, বন্ধু আর সহকর্মীরা সবাই কলকাতার। গুয়াহাটিতে যাওয়া তাঁদের জন্য কষ্টসাধ্য হবে। তাই বিয়ের আনুষ্ঠানিকতা কলকাতায় করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।পাওলির লেক গার্ডেনের বাসায় মেহেদি অনুষ্ঠানে শুধু তাঁর আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানান দেবায়ুধ। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে টালিগঞ্জের তারকা, শিল্পী আর কলাকুশলীদের প্রায় সবাইকে দাওয়াত করা হয়েছে। সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে গভীর রাত পর্যন্ত।অর্জুন গুয়াহাটির ব্যবসায়ী। কিন্তু বেশির ভাগ সময় কলকাতায় থাকেন। বালিগঞ্জে অর্জুনদের বাড়ি রয়েছে। বিয়ের পর পাওলি আর অর্জুন সেখানেই থাকবেন।
বাংলাদেশের দর্শক পাওলিকে প্রথম দেখেন যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মনের মানুষ’-এ। পরে বাংলাদেশের নির্মাতা হাসিবুর রেজা পরিচালিত ‘সত্তা’ ছবিতে তিনি অভিনয় করেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...