Skip to main content

শুটিংয়ের সময় চিত্রগ্রাহকের মৃত্যু

রাতে রাস্তায় একটি টিভি সিরিজের শুটিং করছিলেন চিত্রগ্রাহক মার্ক মিলসাম। দৃশ্য ধারণের প্রয়োজনে চলন্ত গাড়ির পেছনে ক্যামেরা নিয়ে ছুটছিলেন তিনি। সারা জীবন ক্যামেরার কাজকেই ধ্যানজ্ঞান মনে করেছেন ব্রিটিশ এই গুণী চিত্রগ্রাহক। গতকাল সোমবার তাঁর মৃত্যু হলো সেই ক্যামেরা হাতেই। মার্ক মিলসাম জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ আর ‘শার্লক’-এর চিত্রগ্রাহক ছিলেন। প্রতিভার সাক্ষর রাখেন চলচ্চিত্র ‘সেভিং প্রাইভেট রায়ান’ ও ‘জেমস বন্ড’ সিরিজেও। মার্ক মিলসামের বয়স হয়েছিল ৫৪ বছর।
বিবিসির জন্য ‘দ্য ফরগিভিং আর্থ’ নামের টিভি সিরিজের শুটিং চলছিল তখন। জানা গেছে, একটি স্টান্ট দৃশ্য ধারণ করতে গিয়ে মৃত্যু হয় মার্কের। তবে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, না অন্য কোনো কারণে, তা বিবিসির পোর্টালে উল্লেখ করা হয়নি।
চিত্রগ্রাহক হিসেবে মার্ক ক্যারিয়ার শুরু করেন ১৯৯০ সালে। ক্যামেরার পেছনের এই গুণী ব্যক্তিত্বের অকালমৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেন হলিউডের প্রথম সারির পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরাও। অস্কারজয়ী চিত্রগ্রাহক সিমাস ম্যাকগারভি মার্কের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘মার্কের মৃত্যুর খবর শুনে আমি বড় ধাক্কা খেয়েছি। তাঁর জন্য খারাপ লাগছে। তিনি বড়মাপের একজন চিত্রগ্রাহক ছিলেন। শুধু তা-ই নয়, আমার দেখা অন্যতম ভালো মানুষ মার্ক মিলসাম।’
এক লিখিত বিবৃতির মাধ্যমে মার্কের প্রতি শোক প্রকাশ করেছে বিবিসি কর্তৃপক্ষ। শিগগিরই মার্ক মিলসামের মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হবে বলে জানায় তারা।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...