Skip to main content

বিরাটের জীবনে আরও দুই নায়িকা!

ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড তারকা আনুশকা শর্মার বিয়েকে ঘিরে প্রতিদিনই কিছু না কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, বিরাট আর আনুশকার বিয়েটা কবে হচ্ছে? এবার বিয়েটা হচ্ছে তো?
শোনা যাচ্ছে, বিরাট নাকি অনেক দিন আগেই বিয়ের পর্ব সারতে চেয়েছিলেন। কিন্তু আনুশকা চাননি। তাড়াহুড়ো করে বিয়ে! মোটেই না। তিনি চেয়েছিলেন আগে নিজের ক্যারিয়ার গড়তে। অসুবিধা নেই, ভারতের ক্রিকেট দলের এই অধিনায়ক যে আনুশকার প্রেমে পাগল, তা তো সবারই জানা। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য খবর—আরও দুই নায়িকার প্রেমে পাগল ছিলেন বিরাট। ‘বাহুবলী’ ছবির নায়িকা তামান্না ভাটিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি। বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাঁদের পরিচয়। পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, এরপর তা ভালোবাসায় পরিণত হয়। ২০১২ সালে বিরাট চুপি চুপি তামান্নার সঙ্গে দেখা করতেন।
কিন্তু বিরাট আর তামান্নার মাঝে চলে আসেন আরেকজন, তিনি ইজাবেল লাইট। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই মডেল তখন মুম্বাইয়ে এসেছিলেন ছবির কাজে। বলিউডে দুটি ছবিতে অভিনয় করেন তিনি, ‘সিক্সটিন’ আর ‘পুরানি’। এক পার্টিতে প্রথম দেখা হয় বিরাট আর ইজাবেলের। প্রথম দেখাতেই ব্রাজিলের এই সুন্দরীকে মনে ধরে বিরাটের। ছবির কাজে প্রায় দেড় বছর ইজাবেল ভারতে ছিলেন। আর এ সময় বিরাট আর ইজাবেল একে অপরের কাছে আসেন। দুজনের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে থাকে। শোনা যায়, তাঁরা দুজন নাকি সিঙ্গাপুরে গিয়ে একে অপরের সঙ্গে দেখা করতেন। তবে বিরাটের সঙ্গে ইজাবেলের প্রেম বেশি দিন টেকেনি। ২০১৩ সালে নভেম্বরে তাঁরা একে অপরের কাছ থেকে দূরে সরে যান।
এদিকে অনেকে ধরেই নিয়েছেন, ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ইতালিতে বিরাট আর আনুশকার চার হাত এক হতে চলেছে। কিন্তু আনুশকার মুখপাত্র মণিকা ভট্টাচার্য এই দুই তারকার বিয়ের খবরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। আবার আজ শুক্রবার প্রকাশিত ভারতের এক দৈনিকের খবর অনুযায়ী, ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আর বিয়েটা হচ্ছে ইতালিতে।
আনুশকার প্রতিবেশীরা নাকি এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন। আনুশকা এখন মুম্বাইয়ের ভারসোভার বন্দ্রীনাথ টাওয়ারে থাকছেন। আনুশকার বাবা অজয় কুমার শর্মা নিজে ফোন করে বহুতলের কয়েকজন বাসিন্দাকে মেয়ের বিয়েতে ইতালিতে আমন্ত্রণ জানিয়েছেন। এ সবকিছু মনে করিয়ে দিচ্ছে প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়া এবং বলিউড তারকা রানী মুখার্জির বিয়ের কথা। ঠিক এমনটাই হয়েছিল তাঁদের বিয়েতে। আদিত্য আর তাঁর প্রেমিকা রানী চুপিচুপি ইতালিতে গিয়ে বিয়ে করেন। তাই মনে প্রশ্ন জাগতেই পারে, আনুশকা কি বিয়েতে তাঁর মেন্টর আদিত্য চোপড়াকেই অনুসরণ করছেন?

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...