Skip to main content

মা-মেয়ে একই ছবিতে

মিস্টার ইন্ডিয়া’ ছবির কথা মনে আছে? তিন দশক আগে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু বলিউড-প্রেমীদের মনে এখনো এই সিনেমায় ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর, অমরেশ পুরির কণ্ঠে ‘মুগাম্বো খুশ হুয়া’ আর ‘আই লাভ ইউ’ গানে নীল শাড়িতে বৃষ্টিতে ভেজা শ্রীদেবীর সেই স্মৃতি অমলিন। আশির দশকের এই ছবি নতুনভাবে তৈরি করবেন প্রযোজক বনি কাপুর। ছবির নাম হবে ‘মিস্টার ইন্ডিয়া টু’। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিটিও তিনিই তৈরি করেছিলেন। এই ছবিতেও থাকবেন বনির ভাই অনিল কাপুর আর স্ত্রী শ্রীদেবী। কিন্তু নতুন এক জোড়া নায়ক-নায়িকা নেবেন প্রযোজক। জনপ্রিয় এই ছবির সিক্যুয়েলের নায়িকার খোঁজ করতে আর বাইরে বের হতে হচ্ছে না বনিকে। নিজের মেয়ে জানভি কাপুরই তো বলিউডে অভিষেকের জন্য প্রস্তুত। হ্যাঁ, ‘মিস্টার ইন্ডিয়া টু’ ছবির নায়িকার চরিত্রে অভিনয় করবেন জানভি।
মাসখানেক আগে বনি কাপুর ঘোষণা দিয়েছিলেন, তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এরপর এক অনুষ্ঠানে শ্রীদেবীর কাছে এই বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। তিনি বলেন, ‘এত জলদি এ ব্যাপারে কিছুই বলতে চাই না। সবে মাত্র ছবির ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছি।’ তবে, এখানে অনিল কাপুর ও তাঁর চরিত্রটি যে ঠিক থাকবে, সেটা নিশ্চিত করেছেন। এর সঙ্গে যুক্ত হবেন নতুন এক জোড়া নায়ক-নায়িকা। নায়িকার চরিত্রে জানভি কাজ করবেন এটিও নিশ্চিত, কিন্তু নায়ক কে হবেন তা এখনো ঠিক হয়নি।
এদিকে জানভি কাপুর ও নায়ক শহিদ কাপুরের ভাই ঈশান কাট্টারকে নিয়ে তামিল ছবি ‘সাইরাট’-এর হিন্দি রিমেক বানানোর পরিকল্পনা করেছেন করণ জোহর। কিন্তু দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন আসছে আর যাচ্ছে, করণের কোনো খবর নেই। জানভিকে বলিউডে অভিষেক করানোর দায়িত্ব নিয়ে এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এই নির্মাতা। তাই করণ জোহরের ওপর কিছুটা নাখোশ শ্রীদেবী। করণ, বেশি দেরি করলে বাবা বনি কাপুরের ‘মিস্টার ইন্ডিয়া টু’ দিয়েই হয়তো বলিউডপাড়ায় জানভির পদচারণ শুরু হবে। এবার ছবিটি পরিচালনা করবেন ‘মম’ ছবির পরিচালক রবি উদ্বাওয়ার

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...