Skip to main content

রাজশাহীকে সিলেটের বড় চ্যালেঞ্জ

সিলেট সিক্সারস এবারের বিপিএলে এখন পর্যন্ত রীতিমতো অপ্রতিরোধ্য। প্রথম দুটি ম্যাচই তারা জিতেছে। এখন পর্যন্ত সিলেটের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান যে তাদের ওপেনিং জুটির, সেটি বলাই বাহুল্য। উপুল থারাঙ্গা আর আন্দ্রে ফ্লেচারের ওপেনিং জুটি প্রতিটি ম্যাচেই সিলেটকে এনে দিয়েছে সুন্দর সূচনা। এই দুজনের গড়ে তোলা ভিতের ওপর দাঁড়িয়েই বিপিএলে এখনো পর্যন্ত সফল তারা। আজ রাজশাহী কিংসের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের মিশনে আবারও সেই ওপেনিং জুটির গড়া ভিতের ওপর দাঁড়িয়ে ৬ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ গড়েছে এবারই প্রথম বিপিএলে নাম লেখানো দলটি। ওপেনিং জুটির বন্দনার মধ্যেও ধানুষ্কা গুনাতিলকা আর রস হুইটলিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। গুনাতিলকা ৩টি ছয় আর ২টি চারে ২২ বলে করেছেন ৪২। আর হুইটলির ২৫ রানে এসেছে মাত্র ১২ বলে (১টি চার ও ৩টি ছয়)। 
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের ওপর চড়াও ছিলেন সিলেটের দুই ওপেনার। থারাঙ্গা আর ফ্লেচারের ওপেনিং জুটি ১০.৩ ওভারে ১০১ রান তুলে মাতিয়ে দিয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। থারাঙ্গা ৩৭ বলে ৫০ করেন। ফ্লেচার ৩০ বলে ৪৮। ইনিংসের প্রথম ১০ ওভারে সিলেটের ব্যাটসম্যানদের দাপটে রাজশাহীর বোলাররা ছিলেন অসহায়। ফরহাদ রেজা, কেসরিক উইলিয়ামস, হোসেন আলী, মেহেদী হাসান মিরাজ, সামিত প্যাটেল কিংবা জেমস ফ্রাঙ্কলিন—সবাই ছিলের দিশেহারা। ঝড় বয়ে গেছে তরুণ পেসার হোসেন আলীর ওপর দিয়ে। ৩ ওভার বোলিং করে ৩৬ রান দিয়েছেন তিনি। মিরাজ ২ ওভারে ২০ রান দিয়ে নিজেকে সরিয়ে নেন বোলিং থেকে। দলের সেরা বোলার ছিলেন উইলিয়ামস। ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে ২ উইকেট তাঁর। সামিত প্যাটেল ৩ ওভারে দিয়েছেন ২৪। ৪১ রানে ১ উইকেট পেয়েছেন ফরহাদ রেজা।
রাজশাহীকে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে সিলেট। সেই চ্যালেঞ্জ বরেন্দ্রভূমির দলটি কতটা উতরে যেতে পারে, দেখার বিষয় এখন এটিই।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...