Skip to main content

তারুণ্যে ভরা ভারতে বর্ষীয়ান নেতাদের দাপট

ভারতের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩৫ বছরের নিচে। বিশ্বের অন্যমত তরুণ জনগোষ্ঠীর দেশ ভারত। তবে তরুণ এই সমাজে এখনো জনপ্রিয় বর্ষীয়ান নেতারা। যে বয়সে এখন তাঁদের আয়েশি অবসর জীবন যাপনের কথা, সেই বয়সেই কিনা তাঁরা রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে।
এ বিষয়ে দৈনিক দ্য হিন্দুর রাজনৈতিক সম্পাদক নিস্তুলা হেব্বার বলেন, বর্ষীয়ান নেতারা একটি প্রকৃতিগত সুবিধা পান। কারণ ব্যক্তিগত সম্পর্ক তৈরির বিষয়টি রাজনৈতিক ভিত তৈরি করতে এখনো অনেক গুরুত্বপূর্ণ।
বীরভদ্র সিং 
বর্ষীয়ান এই নেতার বয়স ৮৩ বছর। এখনো রাজনীতির মাঠে পুরোদস্তুর সক্রিয় তিনি। টানা সপ্তমবারের মত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আশা করছেন। বীরভদ্র সিং এমন এক পরিবার থেকে উঠে এসেছেন, ব্রিটিশ শাসনের আগে যে পরিবার হিমাচল প্রদেশের একটি অংশ শাসন করত। তিনি স্বীকার করেন যে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তাঁর কর্মজীবনে সাহায্য করেছে। এএফপিকে দেওয়া এক সাক্ষাতে তিনি বলেন, জনগণ আমাকে সম্মান করে। তারা আমার পরিবার এবং বংশের সম্মান করে।
প্রকাশ সিং বাদল
চলতি বছরের শুরুতে ২ কোটি ৮০ লাখ জনসংখ্যার পাঞ্জাবে পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৮৯ বছর বয়সের নেতা প্রকাশ সিং বাদল। পরে মার্চে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। দায়িত্ব পান কংগ্রেসপন্থী নেতা অমরিন্দর সিং, যার বয়স ৭৫ বছর। তার পরিবারেরও রাজনৈতিক ইতিহাস রয়েছে।
এম করুনানিধি 
তামিল নাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এম করুনানিধি। ৯৪ বছরের এই নেতা পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাঁর দল দ্রাবিড় মুনাত্রা কাজাঘামের (ডিএমকে) প্রধান তিনি। এখনো রাজনীতির মঞ্চে কাজ করে যাচ্ছেন। বলা হয়, তাঁর পরে দলের দায়িত্ব নেবেন তাঁর ছেলে এম কে স্টালিন। যার বয়স ৬৪ বছর
মুলায়ম সিং যাদব 
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বয়স ৪৪ বছর। চলতি বছরের জানুয়ারিতে বাবাকে হটিয়ে সমাজবাদী পার্টির প্রধানের দায়িত্ব নেন অখিলেশ যাদব। তাঁর বাবা মুলায়েম সিং যাদবের বয়স ৭৭।

সোনিয়া গান্ধী
ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস। দলটির নেতৃত্বে নেহরু-গান্ধী পরিবারের সদস্যরা। স্বাধীনতার পর থেকেই কখনো ক্ষমতায়, কখনোবা বিরোধী দলের ভূমিকায় থেকেছে কংগ্রেস। তবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে পরাজয় এবং এরপর বিধানসভা নির্বাচনে একের পর এক ভরাডুবির কারণে কংগ্রেস নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী তাঁর বয়স ৭৭ বছর। তাঁর পরে সভাপতির পদে যিনি দাবিদার তিনি হলেন তাঁর ছেলে কংগ্রেসের বর্তমান সহসভাপতি রাহুল গান্ধী। ২০১৪ সালে জাতীয় নির্বাচনে হারের পর তরুণ নেতাদের এগিয়ে আসার বিষয়ে জোর দেন বাহুল গান্ধী। কিন্তু এই পরিবর্তনের বিরুদ্ধে তিনি কঠোর অভ্যন্তরীণ প্রতিরোধের মুখোমুখি হন।
সাংবাদিক কাঞ্চন গুপ্ত বলেন, দুঃখজনক যে আমরা একটি সুন্দর অবসর বেছে নিই না। ভালো একটি ইনিংস খেলার খেলে বিদায় নেওয়ার কথা ভাবি না। সেই সঙ্গে এটাও যুক্ত করতে হয় সে আমাদের রাজনীতি পৃষ্ঠপোষকতা নির্ভর। আমি একজনকে কেন ভোট দেব, তাঁর কাছ থেকে কী পেতে পারি—আমরা এ নিয়ে ভাবি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...