Skip to main content

ফুটবল ভালোবাসলে মেসিকে ভালোবাসতেই হবে!

ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে লিওনেল মেসির ভয়ংকর সুন্দর ফুটবলের শিকার হওয়া শীর্ষ দলগুলোর একটি আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে শুধু মেসির কাছ থেকেই ৯ গোল হজম করেছে উত্তর লন্ডনের দলটি। অথচ ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার কিন্তু মেসির খেলার ভীষণ ভক্ত। এতটাই যে মেসির খেলা উপভোগ করতে গিয়ে তিনি আর্জেন্টিনারও ভক্ত বনে গেছেন।
বাছাইপর্বের শেষ ম্যাচে চোখধাঁধানো এক হ্যাটট্রিক করে জাতীয় দলকে চূড়ান্ত পর্বে তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। অথচ পুরো পর্বেই হতশ্রী এক দলের মতো খেলেছে তারা। জিততেই হবে—এমনই যখন সমীকরণ, তখনই জ্বলে উঠেছিলেন মেসি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা নিশ্চিত করায় স্বস্তি পেয়েছেন বর্ষীয়ান কোচ ওয়েঙ্গার।
‘আর্সেনাল প্লেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্সেন বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি (মেসি বিশ্বকাপে খেলায়)। আপনি যদি ফুটবল ভালোবাসেন, তবে আপনি অবশ্যই মেসির খেলা দেখে আনন্দ পাবেন। যদি ফুটবল ভালোবাসেন, আপনি আর্জেন্টিনার খেলা দেখেও আনন্দ পাবেন।’ বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ রয়েছে লাতিন আমেরিকার দলটির। কিন্তু এক মেসি ছাড়া সবাই জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন।
২০১০ সালে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মেসি একাই চার গোল দিয়েছেন আর্সেনালকে। প্রথম লেগ ২-১ গোল হেরে পরের লেগে যেন আর্সেনালকে একাই হারিয়ে দিয়েছিলেন মেসি। সেই ম্যাচের পর মেসিকে প্লে-স্টেশনের খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেছিলেন ওয়েঙ্গার। এরপর থেকে সুযোগ পেলেই মেসির প্রশংসা করেছেন ওয়েঙ্গার। চ্যাম্পিয়নস লিগে কোনো দলের বিপক্ষে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি (৯ গোল)।
মেসির খেলার মাহাত্ম্য বোঝাতে ইউরোপ আর লাতিন আমেরিকার বাছাইপর্বের মূল পার্থক্যটাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘ইউরোপ থেকে জায়গা পাওয়াটা সহজ। আমাদের ১৩টি স্থান থাকে। এবারে হল্যান্ডের গ্রুপটি বাদ দিলে বাকি গ্রুপগুলো তুলনামূলক সহজ ছিল...অন্যদিকে লাতিন আমেরিকায় মোটে ১০টি দল এবং ৪টি দল সরাসরি খেলতে পারে। ওখানে গ্রুপের সুযোগ নেই, তাই উঠতে পারাটা কঠিন।’
মেসি সেরা? নাকি রোনালদো? এই তর্কে পুরো দুনিয়া ভাগ হয়ে যায়। আড্ডায় প্রিয় তারকাকে জয়ী করতে অনেকেই রোনালদো কিংবা মেসিকে নিয়ে অপমানসূচক কথা বলেন। অথচ নিজে প্রতিপক্ষ হয়েও মেসির খেলায় দারুণ মুগ্ধ হয়েছেন আর্সেন। ফরাসি হয়েও আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে গলা মিলিয়েছেন আর্সেন। অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, ফ্রান্সের পর হয়তো আর্জেন্টিনাকেই সমর্থন করবেন তিনি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...