Skip to main content

মিসবাহর পরামর্শ শুনেই দুর্দান্ত তাসকিন!

সংবাদ সম্মেলনের শুরুতেই দুহাত উঁচিয়ে দেখালেন তাসকিন আহমেদ। সত্যিই তো এখনো বিয়ের মেহেদি শুকায়নি! বিয়ে করেছেন এক সপ্তাহ হলো। বিপিএল-ব্যস্ততায় জীবনের নতুন পর্ব নিয়ে পড়ে থাকার সময় কোথায়! তবে তাসকিন যে বল হাতে নতুনভাবে শুরু করছেন তাঁর অগ্রযাত্রা, সেটি বোঝা গেল।
আজ রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। দল জিতেছে। হয়েছেন ম্যাচসেরা। একটা ম্যাচ স্মরণীয় করে রাখতে আর কী লাগে! তাসকিন আজ হ্যাটট্রিকেরই সুযোগ পেয়েছিলেন। অল্পের জন্য সেটি না হলেও পরপর তিন উইকেট পতনের আনন্দে মেতে ওঠার সুযোগ হয়েছে চিটাগং ভাইকিংসের। হ্যাটট্রিক না হওয়ায় তাই আফসোস নেই তাসকিনের। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেই তিনি খুশি, ‘ম্যাচ জিততে পেরেছি, সেটাই বড় কথা। আমার তিন উইকেট দলের জয়ে কিছুটা অবদান রাখতে পেরেছে।’ 
দক্ষিণ আফ্রিকা সফরটা খুব বাজে গেছে বাংলাদেশ দলের। ভালো করতে পারেননি তাসকিনও। তাঁর বোলিং নিয়ে কদিন আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। খেলোয়াড়দের এমন বাজে সময় যে আসতেই পারে, সেটি মনে করিয়ে দিচ্ছিলেন তাসকিন, ‘শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরও কত সিরিজ খারাপ গেছে! তাঁর কাছে আমি দুধভাত! একটা সিরিজ খারাপ হয়েছে, প্রতিটি সিরিজ ভালো খেলার চেষ্টা করব। শুধু আপনাদের দোয়া থাকলেই হবে। আর এই দু-একটি ম্যাচ খারাপ করলে এত গালাগালি না করে আরেকটু সমর্থন করলে আরও ভালো খেলতে পারব।’
ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসাটা নিশ্চয়ই কঠিন চ্যালেঞ্জ ছিল তাসকিনের। সেই চ্যালেঞ্জটা আজ উতরে গেলেন কীভাবে, সেটি বলছিলেন তাসকিন, ‘আজ সকালে মিসবাহ (উল-হক) ভাই নাশতার টেবিলে একটি কথা বলেছেন, ফকির হলে নিজের বুদ্ধিতে ফকির হও। নিজের বুদ্ধিতে বল করে মার খাও। মানুষের কথা শোনার চেয়ে আমি আমার মনের কথা শোনার চেষ্টা করেছি।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...