Skip to main content

অকালে চুল পাকা রোধ করতে

মানসিক চাপ, উদ্বেগ অথবা খাদ্যাভ্যাসে সঠিক ভারসাম্যের অভাবে অকালে চুল পেকে যেতে পারে। তবে এই সমস্যা রোধে রয়েছে প্রাকৃতিক পন্থা।

প্রচলিত ও প্রতিষ্ঠিত এরকম পন্থাগুলো নিয়ে সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে বেশ কয়েকটি উপায় দেওয়া হল।
কারিপাতা ও নারিকেলের তেল: নারিকেল তেলের সঙ্গে কারিপাতা মিশিয়ে, মাথার ত্বকে মালিশ করুন। এটা চুল কালো রাখতে সাহায্য করে।
এক কাপ নারিকেল তেলে এক মুঠ কারিপাতা ছয় থেকে আট মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হয়ে এলে নিয়মিত এই তেল ব্যবহার করুন।  
ঝিঙা ও জলপাইয়ের তেল: অকালপক্ক চুলের সমস্যা এড়াতে ও চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে ঝিঙার ব্যবহার বেশ প্রচলিত।
ঝিঙা ছোট ছোট টুকরা করে কেটে তা শুকিয়ে নিন। এরপর জলপাইয়ের তেলে তিন চার দিন ভিজিয়ে রাখুন।
এই তেল গাঢ় রং না হওয়া পর্যন্ত আবার ফুটান। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুদিন এই তেল ব্যবহার করুন।   
পেঁয়াজ ও লেবুর রসের প্যাক: প্রাচীনকাল থেকেই অকালে সাদা হয়ে যাওয়া চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে।
পেঁয়াজ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। 
মেহেদি ও ডিমের প্যাক: রংয়ের পাশাপাশি মেহেদি চুলের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে। এটা চুলের অকালপক্কতা দূর করে। পাশাপাশি চুল রাখে মসৃণ।
দুই টেবিল-চামচ মেহেদিপাতার গুঁড়ার সঙ্গে একটি ডিম ও এক টেবিল-চামচ সাধারণ দই নিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিন।
চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত লাগিয়ে ঢেকে রাখুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
স্বাস্থ্যকর খাবার: চুল অকালে পেকে যাওয়া রোধ করতে সঠিক খাদ্যাভ্যাস চমৎকার কাজ করে। ভিটামিন বি ১২’য়ের অভাব অকালে চুল পাকে ও রুক্ষ হয়ে যায়।
মুরগির মাংস, ডিম, দুধ, আখরোট, ব্রকলি ও সামদ্রিক মাছ দৈনন্দিন খাবার তালিকায় যোগ করুন। এগুলো শরীরে ভিটামিন বি ১২’য়ের মাত্রা বাড়াতে সাহায্য করে। 
সরিষার তেল: কেবল খাবারের স্বাদ বাড়াতে নয় সরিষার তেল চুলের যত্নেও ভালো কাজ করে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেলেনিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ। যা প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করার পাশাপাশি চুল শক্ত করে। তাছাড়া এই তেল চুল কালো করতে এবং অকালপক্কতা দূর করতেও সাহায্য করে।
দুতিন টেবিল-চামচ খাঁটি সরিষার তেল গরম করে মাথার ত্বকে ভালো মতো মালিশ করে লাগান। এই তেল অনেকটা ভারী ও চিটচিটে হয়। তাই তেল ব্যবহারের পরে মাথায় ক্যাপ ব্যবহার করতে পারেন।
কয়েক ঘণ্টা বা সারা রাত অপেক্ষা করে চুল পরিষ্কার করে নিন। খাবার তালিকায় সরিষার তেল রাখতে পারেন এটা শরীরের জন্য উপকারী।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...