Skip to main content

প্রথম দেখাতেই সামিরাকে বিয়ের প্রস্তাব দেন সালমান

নব্বই দর্শকে ঢাকাই ছবির শ্রেষ্ঠ নায়ক বলা হয় সালমান শাহকে। সেসময় চিত্রপুরীতে তার আগমন ঘটেছিল ধূমকেতুর মতো। তিনি এসেই সকলের মন জয় করেছিলেন। মাত্র চার বছরে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ, যার বেশিরভাগই ছিল সুপারহিট।
ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় সালমান রহস্যজনকভাবে মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। আজও ভক্তদের মনে অমর হয়ে আসেন সিলেটের সন্তান সালমান শাহ। এই নায়কের মৃত্যুতে সালমান শাহের পরিবারের দাবি, তার স্ত্রী সামিরা দায়ি। যদিও আইনি প্রক্রিয়ায় একাধিকবার প্রমাণ হয়েছে সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছিলেন।
কিন্তু সামিরা দাবি করলেন, এটি আত্মহত্যাই। সামিরার সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিলো সালমান শাহের। সামিরা বলছিলেন, ‌‘৯০ সাল। আমি ১৬ বছরের যুবতী। চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম ক্লাবে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। সেখানে সালমান আমাকে প্রথম দেখে। তারপর মলি খালাকে নিয়ে আমার সঙ্গে পরিচিত হতে আসে। মলি খালাকে আমি চিনতাম। পরিচয়ের প্রথম কথাতেই সালমান আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে উঠলো- ‘তুমি তো খুব সুন্দর। আমার বউ তুমি’। এই শুনে আমি লজ্জায় লাল। ভাবলাম পাগল।
মলি খালা আমাকে আশ্বস্ত করলেন যে ‘ভয় পেও না। ও তোমাকে ভড়কে দিয়েছে। খুব দুষ্টু ছেলে।’ আমি পাত্তা না দিয়ে চলে আসি। কিন্তু পরদিন সকালেই সালমান আমাকে রক্ত দিয়ে লিখে একটি চিঠি লেখে। আমি অবাক হয়েছিলাম। বিকেলে আসে ফোন। মলি খালার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিলো। আমি কথা বলতে চাইনি। কিন্তু সে কথা বলবেই। এভাবেই কথার শুরু।’
তিনি বলেন, ‘এরপর কেটে যায় মাস চারেক। টুকটাক কথা হতো। ওই বছরের অক্টোবরের ১৭ তারিখে সালমানের সঙ্গে প্রেম করতে রাজি হই আমি। এরপর থেকে সালমান শাহ প্রতি মাসের ১৭ তারিখ আমাকে ফুল দিত। এমন প্রেমিক কোথায় পাবো আমি? তখন সালমান শাহ টুকটাক নাটক করতো। ব্যস্ততা বাড়ছে। তবুও ব্যস্ততার মাঝে ফুল দিতে একটা দিনও ভুল হতো না, দেরি হতো না। আমাকে নিয়ে ওর পাগলামি ছিলো অন্য লেভেলের।’
সালমানের পাগলামি সম্পর্কে সামিরা আরও বলেন, ‘অনেক গল্প মনে পড়ে আমার। সব কিছু ভুলে থাকতে চাইলেও ভুলে থাকা যায় না। ওর মতো অসাধারণ সুন্দর মনের পুরুষ আমি আজও দেখিনি। সবাইকে বশ করে দিতো ও কথায়, হাসিতে। আমি যদি কখনো রাগ করেছি তো কতোভাবে যে মান ভাঙাতো। তার সব আইডিয়া ছিলো ইউনিক। সবখানেই সে ছিলো রুচিশীল আর স্মার্ট একটা মানুষ।
একবার মন খারাপ আমার। মন ভালো করতে বিয়েবার্ষিকীতে সালমান আমার জন্য প্লেন ভাড়া করেছিলো। এই ছিলো পাগলামি। আরেকটা কথা মনে পড়ে। এইসব কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে। সালমান শাহের আত্মহত্যার প্রতি ঝোঁক ছিলো। মৃত্যুর আগে সে আরও দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। এসব কথা কী ওর মা, ভাই, মামারা বলেন? কেন বলেন না? জিজ্ঞেস করুন কেন সালমান আত্মহত্যা করতে চেয়েছিলো।
যাই হোক, প্রথমবার কেন ও আত্মহত্যা করলো সেটা আমি বলতে চাই না। কিন্তু দ্বিতীয়বার সে বিষ খেলো আমি বিয়েতে রাজি না হওয়ায়। ও চাইছিলো আমাদের বিয়ে হোক। কিন্তু আমার তখন ও লেভেল চলে। বললাম, পরীক্ষাটা শেষ হোক। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। ব্যস, কেন পারবো না বললাম সেই রাগে সুইসাইড করতে চাইলো। আমি ওর ছোট ভাই বিল্টুকে ল্যান্ড ফোনে কল দিয়ে বললাম তোমার ভাই পাগলামি করেছে, ওকে দ্রুত হাসপাতোলে নিতে হবে। পরে সে আর তার বন্ধুরা মিলে সালমানকে হলি ফ্যামিলিতে নিয়ে গেল। হাসপাতালে এখনো রেকর্ড পাওয়া যাবে হয়তো।’
প্রথম একসঙ্গে ঘুরতে যাওয়ার স্মৃতি নিয়ে সামিরা বলেন, ‘৯০ সালের ৩১ ডিসেম্বর আমরা দুজন একসঙ্গে বেড়াতে বের হই। সালমানের এক বন্ধু ছিলো তাজিব নামের। উনি গ্রীনরোডে থাকতেন। তার গাড়ি নিয়েই আমরা ঘুরতে বের হই। সেই অভিজ্ঞতা ছিলো আনন্দ-বেদনায় মেশানো। কারণ ঘুরতে গিয়ে আমরা বনানী টহল পুলিশের হাতে আটক হই। এতরাতে বিয়ে না করে কেন ঘুরছি সেটাই অভিযোগ। পরে আমার এক মেজর মামা আমাদের ছাড়িয়ে নেন।’
প্রেমের পর্ব চুকিয়ে ৯২ সালে বিয়ে হয় সালমান-সামিরার। সেই বিয়েতে মত ছিলো না সামিরার পরিবারের। দুই বছর পর অবশ্য ধুমধাম করেই জামাই বরণ করেছিলেন সামিরার বাবা শফিকুল হক হীরা ও মা লতিফুল হক লুসি।
সামিরা বলেন, ‘আড়ালে থেকে কেবল ২১টি বছর নানা কথা শুনে গেলাম। কী হয়েছে তাতে। সালমান কী ফিরেছে? ফিরেনি। তার মৃত্যু নিয়ে খেলা জমেছে, গুজব ছড়িয়েছে, আবেগের তীর দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করা হয়েছে। আমার খুব কষ্ট হয় মরে গিয়েও সালমান সমালোচনা থেকে রেহাই পায়নি।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...