Skip to main content

শুভাশিস-ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে মানা করছেন মাশরাফি

রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আজ চিটাগং ভাইকিংস পেসার শুভাশিস রায়ের যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে বেশ হইচই হচ্ছে চারদিকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা—যেখানে কাঠগড়ায় তোলা হচ্ছে শুভাশিস রায়কে। 
এ ঘটনায় ভীষণ উদ্বিগ্ন মাশরাফি। রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অনুরোধ করলেন, এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ইনিংসের ১৭তম ওভারে বল ছোড়া নিয়ে মাশরাফির সঙ্গে কথার লড়াই হয় শুভাশিসের। এরপরই শুভাশিসকে রীতিমতো শূলে চড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিপিএলের সৌজন্যে যতই দুজন দুই দলে খেলুন, যতই তপ্ত বাক্যবিনিময় হোক তাঁদের মধ্যে, মাশরাফি-শুভাশিসের বড় পরিচয় তাঁরা বাংলাদেশ দলের খেলোয়াড়।
এ ঘটনায় অনুজ সতীর্থকে নিয়ে যেটা হচ্ছে, তাতে উদ্বিগ্ন মাশরাফি এক ভিডিও বার্তাতে ভক্ত-সমর্থকদের বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এ জন্য বলছি যে মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। শুভাশিসও বাংলাদেশের হয়ে খেলে। তারও ভালোবাসা প্রাপ্য। মাঠে যেটা হয়েছে, সংবাদ সম্মেলনে বলে এসেছি যে আমি দুঃখিত। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার অমন প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। শুরুটা আমার কাছ থেকেই হয়েছে। বলটা হয়তো সে থ্রো করতে চেয়েছিল। আমি যদি প্রতিক্রিয়া ওভাবে না করতাম, হয়তো বা ও চলে যেত। আমার জায়গা থেকে আমি দুঃখিত। আশা করি আপনারা বুঝতে পারছেন।’
মাশরাফির অনুরোধ মাঠের ঘটনা মাঠেই রাখতে। শুভাশিসকে আগলে রেখে অধিনায়ক বললেন, ‘সে প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার। সে অনেক লড়াই করে বাংলাদেশ দলে খেলছে, যেটা আমিও খেলছি। মানুষ হিসেবে যদি বলি, আমি যতটা সম্মান পাচ্ছি, অবশ্যই তারও ততটুকু প্রাপ্য। আজ যে ঘটনাটা ঘটেছে, এমন ঘটনা ঘটে থাকে মাঠে। যেটা আমরা স্বাভাবিকভাবেই নিই। আজ কেন নিতে পারছি না, জানি না। আমি শুভাশিসের কাছে ক্ষমা চাচ্ছি, ও আমার ছোট ভাই। ওকে ওভাবে বলা উচিত হয়নি বা ওভাবে শুরু করা উচিত হয়নি। তাহলে হয়তো ওর মাথাটা ঠান্ডা থাকত। তখন দুই দলের জেতার সম্ভাবনা ছিল। একটাই অনুরোধ, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করে এখানেই শেষ হোক। মাঠে যা হয়, বাইরে এসে ভুলে যাই। সে আমার সতীর্থ, ছোট ভাই। অবশ্যই আমরা এটা মনে রাখব না। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না করলেই এখানেই শেষ হয়ে যাবে।’ 
সব শেষে মাশরাফি অভিনন্দন জানালেন জয়ী দল চিটাগংকে, দারুণ বল করা শুভাশিসকে। আর হাসিমুখে অভিনন্দন জানালেন দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদকে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...