Skip to main content

পদত্যাগ করছেন হাথুরুসিংহে?

চণ্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেটে! অন্তত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি এমনটাই। বাংলাদেশের বর্তমান কোচ নাকি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে!
বিসিবি সে পদত্যাগপত্র গ্রহণ করেছে কি না কিংবা এর ফলে আসলেই হাথুরুর বাংলাদেশ-অধ্যায় শেষ কি না, সেটি অবশ্য এখনো বলা যাচ্ছে না। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য পদত্যাগপত্র পাওয়ার কথা অস্বীকারই করেছেন, ‘আমরা এখনো হাথুরুসিংহের কাছ থেকে পদত্যাগপত্র বা এ জাতীয় কিছু পাইনি। সে জন্য আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। তবে প্রয়োজন হলে আমরা তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করব।’
হাথুরুর কাছ থেকেও এ ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেট হাথুরুসিংহেকে জাতীয় দলের কোচ করতে চাইছে। কোচের সঙ্গে নাকি এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তারা।
তিন বছর আগে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়ে এসেছিলেন শ্রীলঙ্কার সাবেক এই টেস্ট ক্রিকেটার। এ সময়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাতে উঠে আসা, চ্যাম্পিয়নস লিগ খেলা ও সরাসরি বিশ্বকাপ খেলা এ কোচের আমলেই হয়েছে। টেস্টেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এসেছে এ সময়ে। শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে এসেছে জয় কিন্তু নিজের বর্তমান ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন হাথুরুসিংহে। গত অক্টোবরেও নাকি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন শ্রীলঙ্কান কোচ কিন্তু বিসিবি সেটা গ্রহণ করেনি। 
গ্রাহাম ফোর্ডের পদত্যাগের পর থেকেই একজন কোচ খুঁজে বেড়াচ্ছে শ্রীলঙ্কা। তারা অনেক দিন ধরেই হাথুরুসিংহেকে নিজেদের কোচ হিসেবে চাচ্ছে। এবং গত তিন মাস ধরেই হাথুরুসিংহেকে রাজি করার চেষ্টা করছে তারা। প্রথম দফায় হাথুরুসিংহে এ প্রস্তাব ফিরিয়ে দিলেও গত কিছুদিন ধরে শ্রীলঙ্কার চাকরি তাঁর কাছে লোভনীয়ই মনে হচ্ছে। এসএলসি এরই মধ্যে বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবীরাকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে। দীর্ঘদিনের বন্ধুকে সঙ্গী করে দেওয়ার পাশাপাশি, বিসিবির দেওয়া বেতনও নিশ্চিত করা হয়েছে হাথুরুসিংহেকে। 
তবে গত বছরই হাথুরুর সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে বিসিবি। ফলে চাইলেই চাকরি ছাড়তে পারছেন না হাথুরুসিংহে। এ জন্য এক মাস আগে নোটিশ দিতে হবে তাঁকে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...