Skip to main content

জেএসসির প্রশ্নপত্রও মিলছে ফেইসবুকে

চলমান জেএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রও ফেইসবুকে পাওয়া গেছে; যার সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের পুরোপুরি মিল পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ওই পরীক্ষা শুরুর ৫৫ মিনিট আগে প্রশ্নপত্র পাওয়া যায় একটি ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে।
অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে যাওয়ার পর সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তা জানানো হয় ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকারকে।
ফেইসবুক একাউন্টের আইডি লিঙ্কটিসহ প্রশ্নের জন্য অর্থ চেয়ে দেওয়া মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর জানিয়ে তাকে ই মেইল করা হয়।
তখন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পুলিশের সহায়তা নিয়ে বিষয়টি দেখে অপরাধীকে শনাক্ত করা হবে।
কিন্তু তার মধ্যেই মঙ্গলবার পরীক্ষা শুরুর আধা ঘণ্টা ঘণ্টা আগে একই মেসেঞ্জার গ্রুপে  ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নও চলে আসে, যাও মিলে যায়।
এরপর যোগাযোগ করা হলে তপন কুমার বলেন, “আপনাদের (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে) জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে, (অপরাধীকে) ধরার চেষ্টা করছে।”
তবে মঙ্গলবার সন্ধ্যার পরও ফেইসবুক মেসেঞ্জার গ্রুপটি সক্রিয় দেখা যায়। তাতে বুধবার অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘোষণাও দেওয়া হচ্ছিল।
তবে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার বলেন, “আমি এটাকে প্রশ্ন ফাঁস বলতে পারি না, আমাদের কাছে তো এখনও কোনো প্রমাণ নেই। ফাঁসের কোনো নমুনা তো দেখছি না।”
কখন প্রশ্ন হাতে এলে তাকে ফাঁস বলা হবে, আগের রাতে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্ধারিত সময়ের আগে প্রশ্ন বেরিয়ে যাওয়া তো উচিৎ না বলে আমি মনে করি। সেটা কীভাবে বের হচ্ছে, কী বিষয়-আশয় তা জেনে তারপর আপনাকে বলতে হবে। আমি এখনও বুঝতে পারছি না বিষয়টা।”

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...