সোমবার দুপুরে শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত কামরুজ্জামানের বাড়ি বড়াইগ্রাম উপজেলায়।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একে এম শাহাজাহান কবির বলেন, ২০১৫ সালের ২২ জানুয়ারি কামরুজ্জামান তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে বাড়ির পাশের একটি বাস্তায় হত্যার হুমকি দিয়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি।
কামরুজ্জামানের উপস্থিতিতে ঘোষণা করা রায়ে তাকে একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আইনজীবী শাহাজাহান।

Comments
Post a Comment