Skip to main content

খেলেও খুশি নন সৌম্য

টেস্ট, ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এ ব্যর্থতার মধ্যেও টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে সৌম্যর দুটি ইনিংস স্বস্তি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের। সিরিজের প্রাপ্তিও বলছেন অনেকেই। তবে ব্লুমফন্টেইনে ৪৭ আর পচেফস্ট্রুমে ৪৪ রানের ইনিংস দুটি নিয়ে খুব একটা ‘খুশি’ নন বাঁহাতি ওপেনার। 
কেন খুশি নন? সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ধরলে এই দুটি ইনিংস দিয়ে সৌম্য রানখরা কাটিয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ করার পর গত ৬ ম্যাচে একটি ২৮ রানের ইনিংস ছাড়া তাঁর ব্যাটে রান নেই। ২৮ রানের ইনিংসটির সঙ্গে অন্য পাঁচটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ৩, ৩, ০ ও ৮। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে ৪৭ ও ৪৪ রান করে সৌম্য অন্তত রানে ফিরেছেন।

তবে সৌম্যর অতৃপ্তিটা অন্য জায়গায়। দুটি ম্যাচেই আউট হয়েছেন থিতু হয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ফর্ম অবশ্য এতটা খারাপ নয়। এই সংস্করণে তাঁর রোগ থিতু হয়েও অসময়ে ফিরে আসা। সর্বশেষ ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটিতেই বাজে সময়ে আউট হয়ে ফিরেছেন।
 অথচ প্রতিটি ইনিংসেই ছিল দুর্দান্ত কিছুর প্রতিশ্রুতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চল্লিশের ঘরে বেশ কয়েকটি ইনিংস খেললেও এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করতে পারেননি, এ ব্যাপারটি তাঁকে পোড়াতেই পারে।
আসলেই পোড়াচ্ছে। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়েও ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমের ইনিংস দুটি আরও দীর্ঘ না হওয়ায় ভীষণ অতৃপ্ত সৌম্য, ‘(বিপিএলে) ওই ফর্মটা ধরে রাখতে চাই না! ৩০-৪০ করে আউট না হয়ে আরও বেশি রান করতে চাই। ওখানে খেলার ধরনটা আলাদা ছিল। এখানে পরিস্থিতি অন্য রকম থাকতে পারে। চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী খেলতে।’ 

দক্ষিণ আফ্রিকায় যেভাবে দল প্রতিটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে, দুঃস্বপ্নের এই সফরটা ভুলেই যেতে চাইবে বাংলাদেশ দল। কিন্তু ভোলার আগে ‘শিক্ষা’টা মনে রাখার কথা বললেন সৌম্য, ‘ওখান থেকে কিছু শিখেই সফরটা ভোলা উচিত। না শিখে যদি ভুলি, সেটা খুব খারাপ হবে!’ 

চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় হিসেবে এবার বিপিএল খেলছেন সৌম্য। কাল সিলেটে এসে পোঁছেছে তাঁর দল। চিটাগং অনুশীলন শুরু করেছে আজ দুপুরে। প্রায় দেড় মাসের দক্ষিণ আফ্রিকা সফর শেষেই ঝটপট নেমে পড়তে হচ্ছে নতুন অভিযানে।

 নতুন এই চ্যালেঞ্জটা সাফল্যের সঙ্গে উতরে যেতে উন্মুখ সৌম্য, ‘দেড় মাস দেশের বাইরে ছিলাম। এখন আবার দেশে খেলা। এ উইকেটে নতুন করে শুরু করতে হবে। এখানে আবার সন্ধ্যার পর শিশির পড়ে। দুপুরের দিকে স্পিন ধরে। সবকিছু বুঝে প্রস্তুতি নিচ্ছি।’
কাল দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সৌম্যদের বিপিএল মিশন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...