Skip to main content

মীনা কুমারী হচ্ছেন না বিদ্যা, কারণ...

বলিউডের প্রয়াত অভিনেত্রী মীনা কুমারীকে নিয়ে পরিচালক তিগমাংশু ধুলিয়া বায়োপিক তৈরি করবেন। মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে তিনি কঙ্গনা রনৌতকে প্রস্তাব দেন। কিন্তু কঙ্গনা রাজি না হওয়ায় পরিচালক বিদ্যা বালানের দরজায় কড়া নাড়েন। বিদ্যা সানন্দে এ প্রস্তাব গ্রহণ করেন। কারণ, বিদ্যা বালান নাকি ছোটবেলা থেকেই মীনা কুমারীর অন্ধভক্ত। কিন্তু এবার তিনিও এই বায়োপিক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে আছে অসাধারণ একটি কারণ।
মীনা কুমারীর পরিবারের সদস্যরা তাঁর চরিত্রে বিদ্যা বালানকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। আর তা ছবির প্রযোজককেও জানান তাঁরা। ‘পাকিজা’ ছবির তারকা মীনা কুমারীর বায়োপিক থেকে বিদ্যার সরে আসার কারণ অবশ্য এটি নয়। বিদ্যা বলেন, ‘আমি মীনা কুমারীকে খুবই পছন্দ করি। আমার জীবনে যদি কোনো “গার্ল ক্রাশ” থাকে, তাহলে সেটি অবশ্যই মীনা কুমারী। তিনি এখন বেঁচে থাকলে আমি বোধ হয় সারাক্ষণ তাঁর সামনে বসে থাকতে চাইতাম। আমি সব সময় তাঁর চরিত্রে অভিনয় করতে চেয়েছি।’
তাহলে তাঁর চরিত্রে অভিনয় করছেন না কেন? এর উত্তরে বিদ্যা বলেন, ‘কারণ, ছবির চিত্রনাট্যে শুধু মীনা কুমারীর জীবনের সংবেদনশীল অংশের আলোকপাত করা হয়েছে। বায়োপিকে তাঁর বর্ণাঢ্য জীবনের অন্য অধ্যায়ও থাকা উচিত, শুধু দর্শকদের আকর্ষণের জন্য একটি অংশের ওপর গুরুত্ব দিলে মীনা কুমারীর প্রতি ন্যায়বিচার করা হবে না।’
বিদ্যা বালান ‘ডার্টি পিকচার’ ছবিতে দক্ষিণের নায়িকা সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত বিষয় নিয়ে কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু সে বিষয়টি যদি ইতিবাচক উদ্দেশ্য না হয়, তাহলে সেখানে তিনি কখনোই সায় দেন না। সিল্ক স্মিতা আর মীনা কুমারী তাঁর কাছে এক নন। বিদ্যা মনে করেন, কাহিনির প্রয়োজনেই ‘ডার্টি পিকচার’ ছবিতে সিল্কের জীবনের কিছু কালো অধ্যায় উঠে এসেছে। তবে বেশি দর্শক দেখবে বলে কোনো ব্যক্তিকে নিয়ে একপেশে চলচ্চিত্র তৈরি করা উচিত নয়।’
বিদ্যা বালান বলেন, ‘বায়োপিক তৈরির সঠিক উদ্দেশ্য থাকতে হবে। মীনা কুমারী বেঁচে নেই বলে তাঁকে নিয়ে একপেশে বায়োপিক নির্মাণ করা ঠিক হচ্ছে না। একজন শিল্পী হিসেবে আমি মীনা কুমারীর প্রতি এই শ্রদ্ধা দেখাতে চাই। আর এ জন্য তাঁর এই বায়োপিকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
বিদ্যা বালানের নতুন ছবি ‘তুমহারি সুলু’ মুক্তি পাবে ১৭ নভেম্বর। এ ছবিতে তাঁকে দেখা যাবে একজন গৃহিণী আর রেডিও জকির ভূমিকায়।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...