Skip to main content

ভেঙে যাচ্ছে শাকিব-অপুর সংসার!

গোপনে বিয়ে করার পর বেশ ভালোই ছিলেন চিত্রতারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। আট বছর আগের সে বিয়ের খবর যেই না জনসমক্ষে চলে আসে, তখনই দুজনের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। এবার তাঁদের সেই টানাপোড়েন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। শোনা যাচ্ছে, শিগগিরই দেশের সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান আর নায়িকা অপু বিশ্বাসের নাকি আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে শাকিবের একটি পারিবারিক সূত্র বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে।
সিনেমার শুটিংয়ে শাকিব খান এখন দেশের বাইরে আছেন। ‘মাস্ক’ নামের এই সিনেমায় শাকিবের সহশিল্পী কলকাতার নুসরাত। সেখানে যাওয়ার আগে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি সিনেমার শুটিং নিয়ে এখন বেশি ব্যস্ত। একের পর এক নতুন কাজ যোগ হচ্ছে। এই বিষয়টা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কিছু হলে অবশ্যই সবাই জানতে পারবেন।’
এদিকে শাকিব-অপুর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুজনের সংসার যে হচ্ছে না, এটা পুরোপুরি নিশ্চিত। কারণ, একটা সম্পর্কের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা না থাকে, সেখানে সংসার করা মুশকিল হয়ে পড়ে। শাকিব ও অপুর বিয়ের খবর প্রকাশ্যে চলে আসার পর দুজনের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। কোনোভাবেই এই সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বিবাহবিচ্ছেদই দুজনের জন্য উত্তম। যত দূর শোনা যাচ্ছে, অপুর সব পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তুতিও চলছে।
নাম প্রকাশ না করার শর্তে দুজনের আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অপুর বিশ্বাসের ওপর ভীষণ নাখোশ শাকিব। আর দিনের পর দিন তা বেড়েই চলেছে। তা ছাড়া শাকিব যে কাজ পছন্দ করেন না, অপু নাকি প্রতিনিয়ত সেসব করে চলছেন। শুধু কি তা-ই, মিডিয়ায় শাকিবকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন অপু। সবকিছু মিলিয়ে নাকি অপুর ওপর শাকিব খুব বিরক্ত।
এ ব্যাপারে আজ শনিবার দুপুরে অপু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমার কিছুই বলার নেই। শাকিবও এখন দেশের বাইরে আছে। আমার সঙ্গে বিবাহবিচ্ছেদের ব্যাপারে কোনো কথা হয়নি। আমি আমার সন্তান নিয়ে ব্যস্ত আছি।’
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তাঁরা দুজন সমানতালে সিনেমার শুটিং করে গেছেন। এ বছর ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...