Skip to main content

এক ম্যাচে দুই হ্যাটট্রিক স্টার্কের

অ্যাশেজের আগেই ইংল্যান্ডকে দারুণ এক বার্তা পাঠালেন অস্ট্রেলীয় বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। নিউ সাউথ ওয়েলসের হয়ে একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করেছেন তিনি! শেফিল্ড শিল্ডের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। অনন্য এই কীর্তিতে ১৭১ রানের বড় জয় পেয়েছে নিউ সাউথ ওয়েলস। 
দুই ইনিংসেই আউট করেছেন জেসন বেহরেনড্রফ ও ডেভিড ময়কে। প্রথম ইনিংসের হ্যাটট্রিকে এই দুজনের সঙ্গে আউট করেছিলেন সাইমন ম্যাকিনকে। দ্বিতীয় ইনিংসে নিজের ১৫তম ওভারের শেষ দুই বলে ফিরিয়েছেন বেহরেনড্রফ ও মুডিকে। পরবর্তী ওভারের প্রথম বলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জোনো ওয়েলসকে প্রথম স্লিপে অধিনায়ক স্টিভেন স্মিথের ক্যাচ বানিয়ে দ্বিতীয় হ্যাটট্রিকটি তুলে নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে দুই হ্যাটট্রিকের অষ্টম ঘটনা এটি। 
সামনেই অ্যাশেজ। জোর প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজের আগে দলের প্রধান বোলারের এমন দুর্দান্ত ফর্ম নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে স্মিথদের। অ্যাডিলেড ওভালেই মৌসুমের প্রথম ম্যাচে ৭৩ রানে ৮ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যানের দেখা পেয়েছিলেন। দীর্ঘদিন চোটের সঙ্গে যুদ্ধ করে যে ফর্ম নিয়ে ফিরেছেন, তাতে কপালে ভাঁজ পড়তেই পারে ইংলিশদের। এমনিতেই মারামারি-টারামারি করে দলের বাইরে ছিটকে গেছেন বেন স্টোকস। চোট অনিশ্চয়তায় ফেলেছে মঈন আলীর খেলাও। ফর্মহীন মিডল অর্ডার ব্যাটসম্যানদের স্টার্কের এমন আগুনে বোলিংয়ের সামনে নিয়ে যাওয়া মানে তো নিশ্চিত মৃত্যু। এই মৌসুমে শেফিল্ডের ২ ম্যাচে ১৭ উইকেটে নিয়েছেন স্টার্ক। অ্যাশেজের আগে এটাই তাঁর শেষ ম্যাচ। 
১৩ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন স্টিভেন স্মিথ। অ্যাশেজের জন্য স্টার্ক পুরোপুরিই তৈরি। ইংল্যান্ড তৈরি তো?

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...