Skip to main content

কোচের পদত্যাগে কেউ অবাক, কেউ নন

বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে কাল থেকে। আজ সাত দলই অনুশীলন করেছে বিসিবি একাডেমি মাঠে। এক মাঠে দেশ-বিদেশের শত তারা! বিপিএল ছাপিয়ে যদিও আজ আলোচনার কেন্দ্রে ছিল চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের খবরটি। শ্রীলঙ্কান কোচ বাংলাদেশ-অধ্যায় চুকিয়ে ফেলতে যাচ্ছেন, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল খেলোয়াড়, কোচ কিংবা সাবেকদের মধ্যে।
হাথুরুর সঙ্গে মতের অমিলকে কেন্দ্র করে গত বছরের জুনে প্রধান নির্বাচকের পদ ছাড়েন ফারুক আহমেদ। হাথুরুর এই পদত্যাগ স্বাভাবিকভাবে দেখলেও যেভাবে হুট করে সিদ্ধান্ত জানানো হয়েছে, সেটি অস্বাভাবিকই মনে করছেন সাবেক এই অধিনায়ক, ‘বিদেশি কোচ সারা জীবন থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, এটা পেশাদার ছিল না। বোর্ডের সঙ্গে তার চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। আমার কাছে মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো করেছে। ক্রিকেট বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনভুক্ত কোচ, তার অনেক কর্তৃত্ব ছিল। বিসিবির পক্ষ থেকে অনেক কিছু করা হয়েছিল। এই প্রস্থানটা খুব একটা সুখকর নয় আমাদের জন্য।’

বাংলাদেশে যে কজনের সঙ্গে হাথুরুসিংহের ঘনিষ্ঠতা ছিল, তাঁদের একজন খালেদ মাহমুদ। বাংলাদেশ দলের ম্যানেজারও ভীষণ অবাক তাঁর এ সিদ্ধান্তে, ‘খুবই অবাক হয়েছি। দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম। পাঁচ দিন ওখানে থেকেছি। এমন কোনো কথাই হয়নি। কাল শুনে অনেক অবাক হয়েছি। ও আসবে কি না, এখনো নিশ্চিত নয়। শুনলাম পদত্যাগ করেছে। কিন্তু কেন, কী কারণে, তা জানায়নি। বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে করি, বাংলাদেশের ক্রিকেট আজকের এখানে আসার পেছনে তার অবদান অনেক। বোর্ড হয়তো তার সঙ্গে কথা বলবে, আলোচনা করবে।’

হাথুরুসিংহের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট সিরিজটা কীভাবে রাঙিয়েছিলেন এই অলরাউন্ডার, নিশ্চয়ই অজানা নয়। কোচের আকস্মিক পদত্যাগে মিরাজও ভীষণ অবাক, ‘অবাক করার মতো বিষয়। দলটাকে তিনি খুব ভালোভাবে সামলাচ্ছিলেন। তিনিই ভালো বলতে পারবেন, কেন যাচ্ছেন। বিশ্বাসই করতে পারছি না! হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়েছেন হয়তো। এ নিয়ে সেভাবে আলোচনা হয়নি আমাদের মধ্যে। আমার কাছে মনে হয়, দলের সঙ্গে অনেক দিন ছিলেন, ভালোই ছিলেন।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেও যাঁরা হাথুরুসিংহের বিবেচনায় আসেননি, তাঁদের মধ্যে শাহরিয়ার নাফীস একজন। কোচের আকস্মিক পদত্যাগকে স্বাভাবিকভাবেই দেখছেন ৩২ বছর বয়সী ওপেনার, ‘চণ্ডিকা খুব ভালো কাজ করছিলেন, তাঁর সাফল্যের হারও ভালো ছিল। তিনি যদি কাজ করতে না চান বা তাঁর যদি চুক্তি-সংক্রান্ত কোনো জটিলতা থাকে, তিনি চলে যেতেই পারেন। এমন নয় যে তিনি না থাকলে কেউ দলের প্রধান কোচ হবেন না। নিশ্চয়ই নতুন কেউ দায়িত্ব নেবেন।’
সেই ‘নতুন কেউ’ কে হবেন, এখন সেটির অপেক্ষা।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...