Skip to main content

রণবীর ও দীপিকার দূরত্ব কী নিয়ে?

বলিউডের প্রেমিক জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কাছে আসার পেছনে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির অনেক অবদান। ‘গলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবতী’—বানসালি পরপর তিনটি ছবিতে এই দুই শিল্পীকে জুটি করেছেন। 
একসঙ্গে কাজ করতে গিয়ে দীপিকা আর রণবীর দুজনের আরও বেশি কাছে আসতে পেরেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো মনে হচ্ছে কাহিনি উল্টো দিকে এগোচ্ছে। বানসালির ছবির কারণেই দুজনের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্বের।
সম্প্রতি মুম্বাইয়ে ‘পদ্মাবতী’র ত্রিমাত্রিক ট্রেলার উদ্বোধনীর অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল শুধু পরিচালক ও প্রযোজকের। ছবির তিন শিল্পী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর—কারও সেখানে হাজির হওয়ার কথা না। 
কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল অনুষ্ঠানে দিপীকাও এসেছেন। তাঁকে দেখে গণমাধ্যমকর্মীসহ সবাই অবাক হন। তবে ‘পদ্মাবতী’ ছবির এই তারকাকে কাছে পেয়ে তো আর তাঁরা কোনো প্রশ্ন না করেই ছেড়ে দেবেন? তাঁদের অনুরোধে সেখানে দীপিকা একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।
অনেকেই সেদিন দীপিকাকে দেখে ভেবেছিলেন, রণবীর বা শহিদকেও বুঝি পাওয়া যাবে। কিন্তু তাঁরা এই অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন না বলে জানায় একটি সূত্র। বিষয়টা নিয়ে শহীদের খুব বেশি মাথাব্যথা না থাকলেও রণবীর মনে হয় কিছুটা খেপেছেন। টুইটারে এই ক্ষোভ ছেড়েছেন নায়ক।
 তবে সরাসরি কোনো কথা তিনি লেখেননি। মনের কথা ঘুরিয়ে-পেঁচিয়ে লিখে একটি টুইট করেছেন রণবীর। সেখানে তিনি বলেন, ‘একবার ভেবেছিলাম একটা ছবি পোস্ট করব। এরপর চিন্তা করলাম না থাক, 
আমি তো এত বিখ্যাত হতে চাই না।’ পরে আরেকটি টুইটে এই অভিনেতা কটাক্ষ করে লেখেন, ‘বাহ! কী সৌভাগ্য আমার। এই প্রথম নিজেকে থ্রিডিতে দেখতে পাব।
’ এসব কথা বলে তিনি প্রেমিকা দীপিকার ওপর রাগ ছেড়েছেন, এটি স্পষ্ট। তা ছাড়া কিছুদিন আগে ‘পদ্মাবতী’ ছবিতে দীপিকা দুই নায়কের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন বলেও একটা খবর চাউর হয়।
 এতেও হয়তো অপমানবোধ করেছেন রণবীর। সিনেমায় যে দীপিকাই প্রধান চরিত্র, সেটি তো আর অস্বীকার করা যাবে না।
যদিও মুম্বাইয়ের সেই ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, বিষয়টা মোটেও এমন নয়। ‘পদ্মাবতী’ সিনেমার কিছু অংশের কাজ এখনো বাকি আছে।
 রণবীর ও শহীদ সেখানেই ব্যস্ত ছিলেন। দীপিকা আগে কাজ শেষ করতে পেরেছেন বলে অনুষ্ঠানে আসতে পেরেছেন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা তাঁরাই ভালো জানেন।

 তবে দীপিকা-রণবীরের বহুল আকাঙ্ক্ষিত ছবি ‘পদ্মাবতী’ মুক্তির আগেই যদি দুজনের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়, তাহলে তাঁদের ভক্তরা খুব কষ্ট পাবেন নিশ্চিত। ইন্ডিয়া টুডে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...