Skip to main content

জেসিয়াকে ভোট দিতে চান?

মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার নতুন বিভাগ ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ গত রোববার অংশ নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। এই বিভাগে নিজের বিশ্বসুন্দরী হওয়ার উদ্দেশ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো-খারাপ দিক নিয়ে কথা বলেন জেসিয়া। দর্শকদের এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করতে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই বিভাগে জেসিয়াকে জয়ী করতে বাংলাদেশের যে কেউ ভোট দিতে পারবেন। এর আগের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে বিজয়ীর নাম ঘোষণার আগে পর্যন্ত জেসিয়াকে ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোট দিতে চাইলে যা করতে হবে—
· 
প্রথমেই যেতে হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর ওয়েবসাইটে www.missworld.com। ভোট দেওয়ার জন্য প্রথমে এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ওয়েবসাইটের স্ক্রিনের ডান দিকের log in আইকনে ক্লিক করতে হবে। sign up অপশনে ক্লিক করে নিজের নাম, ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে। আর আগে থেকেই নিবন্ধন করা থাকলে sign in অপশনে গিয়ে শুধু নিবন্ধিত নাম ও ই-মেইল ঠিকানা দিয়েই ভোট করতে পারবেন। 
·
নিবন্ধনের পর ওয়েবসাইটের vote অপশনে গিয়ে জেসিয়ার পেজে ঢুকতে হবে। পেজের নিচে বাম দিকে vote for me লেখা অপশনে ক্লিক করলেই জেসিয়া পাবেন একটি ভোট।
ইতিমধ্যে বাংলাদেশের প্রতিযোগী জেসিয়া ইসলাম ১৫.১৮ শতাংশ ভোট পেয়েছেন। ভোটের সংখ্যায় তিনি এখন দ্বিতীয় অবস্থানে আছেন। শীর্ষে আছেন নেপালের প্রতিযোগী নিকিতা চন্দ্রক। ‘হেড টু হেড’ চ্যালেঞ্জ’ পর্বের জন্য বাংলাদেশসহ ১২০ দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে ২০টি দলে। প্রতি গ্রুপে আছেন ছয়জন। এর মধ্যে ছয় নম্বর গ্রুপে আছেন জেসিয়া। এই গ্রুপে তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসোয়ানার সুন্দরীরা।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...