Skip to main content

প্রত্যেকটা বয়সেরই আলাদা সৌন্দর্য আছে: মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমীর বয়স কত? তাকে দেখে ধন্দে পড়ে যাবেন অনেকে। বলবেন, বড়জোর পঁয়ত্রিশ! কিন্তু দুই প্রজন্মকে এক সুতায় গাঁথা এ নায়িকা কাগজ-কলমে চুয়াল্লিশ পেরিয়েছেন। জানালেন, কিশোরী থেকে চল্লিশোর্ধ-সব বয়সের সৌন্দর্যই তার কাছে দারুণ উপভোগ্য।

তার জন্মদিনের (৩ নভেম্বর) দু’দিন পরে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে দিনটিকে উদযাপন করে চলচ্চিত্র ফোরাম। স্বামী ওমর সানিকে নিয়ে মৌসুমী হাজির হলেন সন্ধ্যা সাড়ে সাতটায়। জন্মদিনের আনুষ্ঠানিকতা সেরে কথা বললেন গ্লিটজের সঙ্গে।
চুয়াল্লিশ বছর বয়সটা কীভাবে উদযাপন করছেন?
মৌসুমীর সহজাত উত্তর, “প্রত্যেকটা বয়সেরই আলাদা একটা সৌন্দর্য রয়েছে। বয়সটাকে উপভোগ করছি। অনেকে আবার বয়স লুকিয়ে রাখে। আমি মনে করি এটা একটা আনস্মার্টনেস। বয়স আর অভিজ্ঞতা লুকিয়ে রাখা আমি মনে করি অনভিজ্ঞতার বড় একটা অংশ।”
১৯৭৩ সালে জন্ম নেওয়া এ অভিনেত্রীর ক্যারিয়ারের বয়স প্রায় দুই যুগ। এখনো দর্শকমহলে নিজের গ্রহণযোগ্যতা ধরে রেখেছেন। গ্ল্যামার আর ফিটনেসে হালের নায়িকাদের চেয়ে কোনো অংশেই কম নেই। বরং দিনকে দিন বয়সই হার মেনেছে তার কাছে!
সালমান শাহর বিপরীতে নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় এ অভিনেত্রীর। প্রথম সিনেমা দিয়েই রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। সাধারণ সেই তরুণী থেকে জায়গা করে নেন লাখো তরুণের হৃদয়ে।
শোনালেন নিজের ক্যারিয়ারের উত্থানের গল্প, “সাধারণ একটা মেয়ে ছিলাম। একটা ছবিতে কাজ করব। সবাই দেখবে, ভালো বলবে। নিজের আলাদা একটা পরিচয় হবে-এটুকু পর্যন্ত স্বপ্ন দেখতে পেরেছি। কিন্তু তারপর যে সব ঘটে গেছে সেগুলো স্বপ্নের বাইরে ছিল।”
অভিনয় শুরুর আগে আদর্শ মানতেন শাবানা ও ববিতাকে। পরবর্তীতে নায়িকা শাবনাজের অভিনয় দেখে অনুপ্রাণিত হন। শাবনাজের ‘চাঁদনী’ ও ‘দিল’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার পর তার মনে হলো, শাবনাজ পারলে আমি কেন পারব না?
দিনে দিনে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয় শুরুও করেছেন। মনোবলের কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছেন বলে মনে করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তার সবচেয়ে বড় প্রাপ্তি, দর্শকদের ভালোবাসা।
দর্শকদের প্রতি কৃতজ্ঞচিত্তে বললেন, “দীর্ঘ শিল্পীজীবনে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, এর কোনো হিসেব মেলাতে পারি না। মাঝে মাঝে মনে হয়, আমি কি আসলেই এত বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য? যে মানুষটিকে আমি চিনি না, জানি না, সে মানুষটিই আমার অজান্তে আমাকে এতো ভালোবাসতে পারে! ভাবতেই অবাক লাগে। আবার ভাবি, এরকম ভালোবাসা একজন শিল্পীর প্রতি আছে। হতে পারে। এরকম হয় বোধ হয়।”খবর 
558
Shares

প্রত্যেকটা বয়সেরই আলাদা সৌন্দর্য আছে: মৌসুমী

তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহি সদস্য হিসেবে নির্বাচিত হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে নবগঠিত চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...