Skip to main content

এক নাটকে ১১ লাখ টাকা

লাল জমিন’ নাটককে সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ কাজের জন্য ১১ লাখ টাকা অনুদান পেয়েছে নাটকটির প্রযোজনা সংগঠন শূন্যন রেপার্টরি থিয়েটার। সম্প্রতি এই সংগঠনের প্রধান নির্বাহী মোমেনা চৌধুরীর হাতে অনুদানের চেক তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। এই প্রকল্পের আওতায় গত ৯ অক্টোবর রাজধানীর রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজে ‘লাল জমিন’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছে। আর ১৬ অক্টোবর দ্বিতীয় প্রদর্শনী হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে।
মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ‘লাল জমিন’ নাটকে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে তিনি বলেন, ‘আগামী বছর জুন মাসের মধ্যে দেশের ৪৪টি জেলা এবং কলেজে নাটকটির প্রদর্শনী করব। আমরা কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের বেশি গুরুত্ব দিচ্ছি। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’কোনো একটি নাটককে সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের অনুদানের কথা তেমন শোনা যায় না। এর জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান মোমেনা চৌধুরী। বললেন, ‘গত কয়েক বছর আমি এই স্বপ্নটি দেখেছি। আমাদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। তা বাস্তবায়নে সহযোগিতা করছে।’
মোমেনা চৌধুরী জানান, ১১ লাখ টাকার মধ্যে ১ লাখ ৯৮ হাজার টাকা ভ্যাট আর ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয়েছে। বাকি টাকা দিয়ে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্পের আওতায় ২৪ নভেম্বর টাঙ্গাইল, ২৫ নভেম্বর মানিকগঞ্জ, ২৬ নভেম্বর গাজীপুর আর ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে ‘লাল জমিন’ নাটকের প্রদর্শনী হবে।মোমেনা চৌধুরী অভিনীত ‘লাল জমিন’ নাটকটি এরই মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় সাতটি কলেজে মঞ্চস্থ হয়েছে।
‘লাল জমিন’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছে ২০১১ সালের ১৯ জুলাই। আজ সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশর মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির ১২৮তম প্রদর্শনী হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...