Skip to main content

মোস্তাফিজকে দেখা যাবে বিপিএলে!

বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান আগামী বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংসের ক্যাম্পে যোগ দিবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংস। চলমান বিপিএলে রাজশাহীর হয়েই খেলবেন ফিজ।
গেল মাসে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর। ওই সফরে দু’টি টেস্ট খেললেও, ওয়ানডে বা টি-২০ সিরিজে খেলা হয়নি ফিজের। ইনজুরিতে পড়ে যাওয়ায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন তিনি। ফলে বিপিএলে রাজশাহীর ক্যাম্পে শুরু থেকে যোগ দিতে পারেননি মোস্তাফিজুর।
তবে আগামী বৃহম্পতিবার থেকে ক্যাম্পে যোগ দিবেন মোস্তাফিজুর। ম্যাচ খেলার সম্ভাবনা কতটুকু আছে, তা জানায়নি রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘মোস্তাফিজ পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং দ্রুত তার উন্নতি হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েছিলো সে। ফিজের সুস্থতা নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই। মোস্তাফিজ আমাদের দেশের সম্পদ। এজন্য তার শতভাগ সুস্থতা আমাদের প্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্ব।’
গত আসরের বিপিএলেও কাঁধের ইনজুরির জন্য খেলতে পারেননি মোস্তাফিজুর।ইনজুরি কাটিয়ে নিজেদের আবারো ফিট হিসেবে মাঠে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক বিরতিটা দলের তারকা খেলোয়াড়দের বেশ কাজে আসবে বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড বস হোসে মরিনহো। ইউনাইটেডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে ইনজুরিতে রয়েছে। আর তাদের জন্য এই বিরতিটা অবশ্যই প্রয়োজনীয় ছিল বলে মরিনহোর বিশ্বাস।
মিডফিল্ডার মাইকেল ক্যারিক কাফ ও পল পগবা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সেপ্টেম্বর থেকে বিশ্রামে রয়েছে। এদিকে জলটান ইব্রাহিমোভিচ ও মার্কোস রোহো গত মৌসুমে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হবার পরে এখনো মাঠে ফিরতে পারেননি। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে মরিনহোর দল আন্তর্জাতিক বিরতিতে গেছে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে আট পয়েন্ট পিছিয়ে বর্তমানে ইউনাইটেড প্রিমিয়ার লীগের টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
ক্লাবের ওয়েবসাইটে মরিনহো বলেছেন, ‘আশা করছি ইনজুরিতে থাকা খেলোয়াড়রা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন। এজন্য তাদের প্রতিদিনই কঠোর পরিশ্রম করতে হবে। পগবা, ইব্রা, রোহো, ফেলাইনি সবাই বেশ ভাল অবস্থায় আছে। আশা করছি বড়দিনের ছুটির আগেই তারা মাঠে ফিরতে পারবে।’
চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয়ী হয়ে নক আউট পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউনাইটেড। এছাড়া লীগ কাপ শিরোপা পুনরুদ্ধারে তারা সঠিক পথেই আছে। ডিসেম্বরে সব মিলিয়ে ইউনাইটেড সর্বমোট নয়টি ম্যাচ খেলবে। আর সেই ম্যাচগুলোকে সামনে রেখে দলের তারকারা ফিরে আসবেন বলেই মরিনহো বিশ্বাস করেন। আন্তর্জাতিক বিরতির পরে আগামী ১৮ নভেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে রেড ডেভিলসরা আবারো ঘরোয়া লীগ শুরু করবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...