Skip to main content

এখতিয়ার নেই, তবু বিচার করলেন

নাটোরের সিংড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা ও জুতার মালা পরিয়ে ঘোরানোর আদেশ দেন গ্রামের মাতবরেরা। আর জরিমানার টাকায় তাঁরা মিষ্টি খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু শিশুটির বাবা এ বিষয়ে আইনি বিচার চান। প্রথমে গ্রামের মাতবরদের বাধার কারণে তিনি থানায় যেতে পারেননি। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বুধবার তিনি এ ব্যাপারে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম আফছার আলী। গত রোববার দুপুরে তিনি এক বাড়িতে ঢুকে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই বৃদ্ধকে হাতেনাতে ধরে। পরে ওই ব্যক্তির ছেলে ও জামাই এসে তাঁর বিচার করার আশ্বাস দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। সেদিন রাতেই এ নিয়ে সালিস বৈঠক বসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাফর ইকবালের পরিচালনায় সালিসে ওই বৃদ্ধকে চার হাজার টাকা জরিমানা ও গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়। পরে জরিমানার টাকায় মিষ্টি কিনে খান সবাই।
সালিসে ইউপি সদস্য, গ্রামপ্রধান মতলেব আলী, ওয়াজেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঘটনার পর শিশুটির বাবা আজ বুধবার সিংড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শিশুটির বাবা বলেন, মেয়েকে দাদির কাছে রেখে নাটোর শহরের একটি ধানের চাতালে কাজ করতে গিয়েছিলেন। সেই সুযোগে আফছার আলী এ ঘটনা ঘটান। তাঁরা থানায় অভিযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু গ্রামের মাতবরেরা তাঁদের ভয়ভীতি দেখিয়ে একটা সাদা কাগজে সই নিয়ে নেন। পরে পুলিশের কানে বিষয়টি গেলে তাঁকে থানায় আসতে বলা হয়।
ইউপি সদস্য বলেন, নয় সদস্যের সালিসি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত বৃদ্ধকে শাস্তি হিসেবে জুতার মালা পরানো ও চার হাজার টাকা জরিমানা করা হয়। এটা তাঁর একক সিদ্ধান্ত নয়। শিশু নির্যাতনের শাস্তি তাঁরা দিতে পারেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’ তবে জরিমানার টাকায় মিষ্টি খাওয়ার কথা তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর শাখার সভাপতি মাহফুজুর রহমান বলেন, শিশু নির্যাতনের বিচার গ্রাম্য প্রধানেরা করতে পারেন না। বিচারের নামে তাঁরা অবিচার করেছেন। এ জন্য তাঁদের শাস্তি হওয়া উচিত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...